ঠিকানা বদলে যাচ্ছে মুক্তিযোদ্ধাদের,
ইতিহাসের ডাকহরকারা ভূল ঠিকানায় বিলি করে যাচ্ছে
স্বাধীনতার লাল সবুজ পতাকা।
প্রকৃত মুক্তিযোদ্ধারা কোন ঠিকানায় থাকে
কেউ তা জানেনা।
রাজাকার নামের অপ্রাপকের হাতে পড়ে
ধূসর হয়ে যাচ্ছে পতাকার লাল সবুজ রং।
হে শহীদ ভায়েরা আমার,
করুনা করে হলেও আর একবার ফিরে এস বাংলায়।
রক্ষা কর তোমাদের রক্তে রাঙ্গা
স্বাধীনতার লাল সবুজ পতাকা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


