শহরের ব্যস্ততম সড়ক ফার্মগেট।গলায় ঢালা ঝুলিয়ে পান বিক্রি করেছেন বৃদ্ধ পঙ্গু রমিজ মিয়া।হটাৎ মানুষের ছুটোছুটি,মন্ত্রীর গাড়ি যাবে এই পথ দিয়ে।রাস্তা খালি করতে ব্যস্ত পুলিশ।রমিজ মিয়ার সামনে দাঁড়ালো পুলিশ।তারপর.........
পুলিশ-ঐ বেটা তোরে না কইলাম তারাতারি রাস্তা পার হওয়ার লাইগা,এইখান দিয়া মন্ত্রীর গাড়ী যাইব,দুইডা লাগানোর আগে তারাতারি ভাগ কইলাম।
পঙ্গু রমিজ মিয়া- স্যার দেহেন তো একখান পা নাই,তাই রাস্তা পার অইতে দেরী অইতাছে।
পুলিশ-শালা কোনখানে আকাম কইরা পা হারাইছস,এখন লেংড়াইতাছস।
পঙ্গু রমিজ মিয়া- হ স্যার হাছা কথা কইছেন,জীবনে একখান আকাম করতে যাইয়া এই পা খান হারাইছিলাম,তয় স্যার আকাম টা হইল '৭১ এ। ঐ দেশ স্বাধীনের আকাম করতে যাইয়া আইজ আমি পঙ্গু।
কান্নায় ভেঙ্গে পড়ে পঙ্গু রমিজ মিয়া,চিৎকার করে বলে-...... '৭১ এ দেশ স্বাধীনের লাইগা আমি যুদ্ধ করছি,আমি একজন মুক্তিযোদ্ধা।যুদ্ধ কইরা পা হারাইছি,আমার একখান পা নাই,আমার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট নাই...... তবুও আমি একজন মুক্তিযোদ্ধা...... আমি মুক্তিযোদ্ধা...... আমি মুক্তিযোদ্ধা..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


