somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সর্বনাশা যৌবন আমার-

১৭ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যৌবন কোন সময় যে আমার কায়ায় ভর করেছে তা আমি বুঝে উঠতে পারিনি।একদিন সকালবেলা বাবা বলল - মা তনু তুমি বড় হয়েছ,এখন তোমার বোরখা পরা প্রয়োজন।আমি চাঁদনী টেইলার্সে বলে এসেছি,তুমি স্কুল থেকে আসার পথে কাপড়ের রং পছন্দ করে বোরখার মাপ দিয়ে এসো।এখন থেকে তুমি বোরখা পরবে।বাবার কথা শুনে আমি ঘাবড়ে গেলাম।ওয়াশরুমে গিয়ে নিজের নগ্ন কায়ায় তাকিয়ে রইলাম অনেক্ষণ,তাইতো আমিতো দেখছি বড় হয়ে গিয়েছি।তাহলে আমি আগে কেন খেয়াল করলাম না??যৌবন কেন এতদিন আমাকে তাড়া করেনি??
এখন বুঝতে পেরেছি-সেদিন স্কুলে যাওয়ার পথে এলাকার রবি ভাই কেন আমাকে দেখে শিষ মারল।একদিন মা বলল-স্কুল ছাড়া কখনো বাহিরে যেতে মন চাইলে আমাকে বলবে,আমি নিয়ে যাব।মনে মনে ভাবলাম-তাহলে কি আমি আমার বান্ধবীদের বাড়িতেও যেতে পারব না??ওহ না-আমি আর ভাবতে পারছিনা,আমার চোখে যেন কবরের অন্ধকার আর মন যেন সাভার ধ্বংস স্তূপের নিচে চাপা পড়েছে।কয়েকদিন পর প্রাইভেট টিচার কে আসতে নিষেধ করল বাবা,একদিন বন্ধ করে দিল আমার স্কুলে যাওয়া।বাবা বলল-মেয়েদের বেশী লেখা পড়া করার দরকার নেই।তারপর একদিন মা বলল-ভালো বংশের ছেলে দেখে আমার বিয়ে ঠিক করেছে বাবা।নির্বাক আমি,আমাকে একবারো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলনা বাবা?
রাতে বিছানায় শুয়ে খোলা জানালা দিয়ে চাঁদ বিহীন অন্ধকার আকাশ পানে তাকিয়ে আমি,এক সময় ঘুমের রাজ্যে পদার্পন।স্বপ্নে এ আমি কাকে দেখছি? এই লোকটা নাকি আমার বর? আমাকে বোরখা পরিয়ে পান চিবাইতেছে।আমার ঘুম ভেংগে যায়,মাকে ডাকি- মা ওমা মাগো।মা আসে,বাকরুদ্ধ আমি,আমি কিছুই বলতে পারিনা।আমার দুচোখ দিয়ে শুধু অশ্রু ঝরছে।মা জিজ্ঞেস করল - কি হয়েছে তনু?? ততক্ষণে ঘর ভর্তি মানুষ,নির্বাক আমি সকলের দিকে তাকিয়ে রই..........
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×