শরীরের তাগিদে একদিন নটিবাড়ি গিয়েছিলাম।গিয়ে দেখি ছটফট করছে রঙমাখা সব মাদী কুকুরের দল।কে যেন কাকে চিৎকার করে বলছে- এইদিকে আইসো নাগর টেকা নিমু কাম সুখ দিমু,এক্কেবারে সানি লিওনের মতন।ওদিকে আরো একজন ক্যানভেসারের মতন হাঁক দিচ্ছে ৫০-৫০ খালি ৫০।
আমি স্বর্গের পথ ধরে,মাথা নিচু হোঁচটের ভয়ে। মনে হচ্ছিল কেউ যদি দেখে ফেলে কেউ যদি জেনে যায় আমিও স্বর্গের পথ ধরে?জীবনের তাগিদে একে একে ওরা কপাট বন্ধ করছিল,আর শুয়োরের ধোন চুষে চুষে নেতিয়ে পড়ছিল, ওদের তেজী পেট থেকে চিৎকার আসছিল-ভাত দে হারামজাদা।বিকেলের রোদে এমাথা হতে ওমাথা বার দুয়েক চক্কর মেরে আমি ফিরে এসেছিলাম।আর কোনোদিন যাওয়া হয়নি সেই স্বর্গের পথে মাথা নিচু হোঁচটের ভয়ে।
আমার অভিজ্ঞতার কথা শুনে এক নারীবাদী বন্ধু বলেছিল তুই এখনো পুরুষ হতে পারিসনি, পুরুষ হতে হলে তোকে প্রথমে শুয়োর হতে হবে। তাকে আমি কীভাবে বলি- গলায় আঙুল ঢুকিয়ে জোর করে বমি করার মতন ওদের সেই খলবলে হাসির শব্দ পেলে আজো আমি জেগে উঠি।আমার নিজেকে শুয়োর মনে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


