

৫২-এর রাষ্ট্রভাষা আন্দোলনের মধ্যেই ’৭১-এর মুক্তিযুদ্ধের বীজ লুক্কায়িত ছিল। ১৯৫২ সালে মাতৃভাষাকে রক্ষার জন্য সালাম-বরকত-রফিক-জব্বার-শফিউর প্রাণ দিয়ে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা এনে দিয়েছেন। ’৫২-এর সূত্র ধরেই মহান মুক্তিযুদ্ধের দানা বাঁধতে থাকে। একাত্তরের মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ ও ৩ লাখ নারীর আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীন বাংলাদেশ।
সাবেক রাষ্ট্রপতি লে.জে.হু.মো. এরশাদকে এ জন্য ধন্যবাদ দিতে হয় যে, তিনি কবিতা লিখুক কিংবা মেয়ে-ছেলেদের নিয়ে খেলা করুক আর যাই করুন না কেন, ১৯৮৭ সালে তিনি বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা দিয়েছিলেন। যদিও প্রকৃত অবস্থার পরিবর্তন অনেক স্থানেই হয়নি। আজও বিচার বিভাগের সর্বোচ্চ আসনে অর্থাৎ বাংলাদেশ সুপ্রীম কোর্টের যাবতীয় কার্যক্রম বাংলায় চালু করা যায়নি। এটা বিজ্ঞ আদালতের বিষয়, সে ব্যাপারে কথা না বলে দৃষ্টি অন্য দিকে ঘুরাই।
কোনো দেশের বিমানবন্দরের নাম ভিনদেশি ভাষায় লেখা আছে এমনটা আমার জানা নাই। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম বাংলায়, ইংরেজি ও আরবিতে লেখা রয়েছে। আমার প্রশ্ন, ইংরেজি না হয় আন্তর্জাতিক ভাষা, কিন্তু আরবিতে লেখা থাকতে হবে কেন? আমাদের চেয়ে অনেক বেশি ধার্মিক মালয়েশিয়ার মানুষ। কই, তাদের বিমানবন্দরের নাম তো আরবিতে লেখা নাই।
এবার আরো একধাপ এগিয়ে বাংলাদেশ রেলওয়ে!! বাংলাদেশ রেলওয়ের ট্রেনে “ইন্ডিয়ান রেলওয়ে” লোগো দেখা গেছে। শুধু তাই নয়, ট্রেনের লোগো, নির্দেশনা ও অন্যান্য লেখায় ইংরেজির পাশাপাশি হিন্দিও ব্যবহার করা হয়েছে! বাহ কি চমৎকার!!
ভারত থেকে ব্রডগেজের জন্য আনা এলএইচবি কোচগুলোর ফ্যানে লেখা ইন্ডিয়ান রেলওয়ে, পাওয়ার কারে ইংরেজিতে ডেনজার লেখার পাশে হিন্দি লেখা। এছাড়া কোচের দরজাতেও হিন্দি লেখা। এলএইচবির প্রথম চালান আসার পর দুই মাসের অধিককাল সময় সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে সংস্কারের কাজ চলেছে। সৈয়দপুর কারখানাতেও লেখাগুলো কেন মুছে ফেলা হলো না সে প্রশ্নের জবাব দিবে কে??
ভারত সৌদিআরব কিংবা মালয়েশিয়া ভাষার জন্য জীবন দেয়নি অথচ স্বদেশি ভাষাকে মূল্যায়ন করছে আমাদের চেয়ে অনেক বেশি। পৃথিবীর সব দেশেই দেখেছি ভাষাকে তারা যথেষ্ট মূল্যায়ন করে, সর্বাগ্রে প্রাধান্য দিয়ে থাকে। জাপান, চীন, থাইল্যান্ড, মিয়ানমার, ভারত, ফ্রান্স, জার্মান, বেলজিয়াম, নেদারল্যান্ডসÑ এসব দেশের মানুষ নিজ ভাষা ছাড়া অন্য কোনো ভাষা ব্যবহার করে না। আর আমরা দৌড় দিয়ে নিজের ভাষা ত্যাগ করে অন্যের ভাষা গ্রহণ করছি। বেশ ভালো !!
সূত্রঃ Click This Link
http://www.bd-desh.net/newsdetail/detail/200/224006
http://bangladesh.shafaqna.com/BD/BD/1100745
http://www.protikhon.com/বাà¦à¦²à¦¾à¦¦à§à¦¶à§à¦°-à¦à§à¦°à§à¦¨à§-à¦à¦¾à¦°à¦¤à§à§/
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


