somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমিরাতের বাঙালি বাজার: সমস্যা ও সম্ভাবনা

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমিরাতের বাঙালি বাজার: সমস্যা ও সম্ভাবনা
লুৎফুর রহমান

সংযুক্ত আরব আমিরাতের ৭টি স্টেট। স্টেটগুলো হলো- আবুধাবী, দুবাই, আল আ্ইন, শারজাহ, আজমান, রাস আল খাইমাহ, ফুজিরাহ, উম্ম আল কুয়াইন। আবুধাবী এ দেশের রাজধানী হলেও দুবাই পর্যটন নগরী হবার সুবাধে বাইরে থাকা অনেকের ধারণা দুবাই একটি দেশের নাম। এখানকার সবক'টি স্টেট এ বাঙালিদের পদচারণা ঘিরে গড়ে ওঠেছে 'বাংলাবাজার'।
বাংলাবাজার এ রয়েছে স্থায়ী দোকান-পাট। বাঙালিরা দেশের মতো স্বাচ্ছন্দে ব্যবসা চালিয়ে যাচ্ছেন এসব দোকান দিয়ে। কিন্তু এক শ্রেণীর নিম্ন আয়ের শ্রমিকরা দেশের মতো হাট-বাজার নিয়ে বসেন কিছু খোলা জায়গায়। একে বলা হয় 'বাঙালি বাজার'।
এসব বাজার বসে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৪টা থেকে রাত ১০ টা পর্যন্ত। শাক সব্জি, মাছ-মাংশ, ফলমুল সহ সকল আয়োজন থাকে এখানে। সেই সাথে থাকে নানা দেশী খাবারের আয়োজন। ঝাল-মুড়ি, দেশী দই, চানাচুর, আমলেট সহ সকল ধরণের আয়োজনে ভরপুর থাকে এসব বাজার। এদেশের আইন অনুযায়ি এসব বাজার সম্পূর্ণ বেআইনি তাই সিআইডি ও পুলিশের তাড়াতে নিত্য ভোগান্তি পোহাতে হয় বাঙালি দোকানীদের। সিআইডি এলে সকল মাল লুট করার আদেশ দেয় দোকানীরা ভয়ে দোকান রেখে পালিয়ে যান আবার লুট করে নেন এক শ্রেণীর ওত পাতা বাঙালি ও পাকিস্তানী লোকেরা। এদেশে ব্যবসা করতে হলে ব্যবসায়ী লাইসেন্স লাগে সেই সাথে যে কোনো দোকান কোঠার লাগে চুক্তিনামা। কিন্তু বিনা লাইসেন্স ও চুক্তিনামার খোলা জায়গায় এসব ব্যবসা হামেশা করে যাচ্ছেন কিছু শ্রেণীর লোক। প্রথমত এসব বাজারে শুধুমাত্র বাঙালি ক্রেতা-বিক্রেতা থাকলেও এখন পাকিস্তানী কিছু লোকও নানা পশরা সাজিয়ে সমান তালে বসে থাকে। সেই সাথে সকল দেশের ত্রেতার আনাগোনা থাকে এ বাজারে। মূলত লেবার ক্যাম্পকে ঘিরে এসব বাজার জমে ওঠে। দুবাইয়ের সোনাপুর, শারজাহ এর ন্যাশনাল পেইন্ট, আল আইনের আলামিন হোটেলের পাশে সহ সকল স্টেটের এমন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে এমন বাজার।
এসব বাজার অবৈধ হলেও যেন এক টুকরো বাংলাদেশকে খোঁজে পাওয়া যায়। তেমনি পরদেশে দেশের অনেক খাবারের স্বাধও গ্রহণ করা যায় কমমূল্যে। সেইসাথে উৎসবপ্রিয় বাঙালিদের আড্ডা জমে ওঠে এসব বাজারকে ঘিরে। কিন্তু এসব বাজারে দেশের মেলার মতো নানা অবৈধ কাজ আমাদের বাঙালি সমাজের সুনাম নষ্ট করতেছে।দেশের মেলায় যেমন পুলিশের তাড়া খেয়েও জুয়ার আসর আবার বসে। ঠিক তেমনি চিত্র এই আরব আমিরাতেও। এখানের জুয়ার আসর পরিচালনা করে একেকটি সিন্ডিকেট। এদের রয়েছে অনেক পুলাপাইন। জুয়া পরিচালনাকারী ছেলেদের মাসোহারা বেতনে রাখা হয়েছে। এদের জানা আছে কেমনে একবার জুয়াড়ীর কাছে টাকা গেলে অন্যবার জুয়া পরিচালনার কাছে থাকে। এদেরকে অনেকবার পুলিশ ধরে নিয়ে যায়। কেউ ছাড়া পায় কেউ আবার নি:স্ব হয়ে সোজা দেশে চলে যায়।
বাংলাদেশীদের জন্যে আমিরাতে ভিসা বন্ধ হয় ২০১২ সালের আগস্ট মাসে। কিন্তু এর আগ থেকেও ব্যালেন্স বেচা, পর্ণো সিডি বেচা ও এসব জুয়ার কারণে আরব আমিরাতের বাঙালিদের প্রতি এদেশের সিআইডি ও পুলিশের রয়েছে কড়া নজরদারী। এসব নজরদারীর তোয়াক্কা না করে একদল অসাধু নিজের ফায়দা হাসিলে পুরো জাতির কপালে পরিয়ে দিচ্ছে কলংকের টিপ। এ নিয়ে স্তানয়ি বাঙালি কমিউনিটি ও এম্বসী সচেতনাতা মূলক প্রচারণা চালালেও অসাধুর কাছে সাধুর বচন যেন মেঘের খনা বচন হয়ে দাঁড়িয়েছে। এক অনুসন্ধানে জানা গেছে, অবৈধ প্রবাসীদের দিয়ে চালানো হচ্ছে এসব জুয়ার দান। কিন্তু যারা নেপথ্যের হোতা তারা অনেক টাকার মালিক। কিন্তু এরা থেকে যাচ্ছে সকল ধরাছোঁয়ার বাইরে। এসব জুযার আসর বন্ধ না হলে আরব আমিরাতে ভিসা খুললেও বাংলাদেশীদের ইমেজ দিন দিন যে নীচে যাবে তা নি:সন্দেহে বলা যায়। এসব বন্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পদক্ষেপ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই বলে মনে করেন কমিউনিটির বিশিষ্টজনেরা।
সম্পাদক: মাসিক মুকুল, দুবাই।
ইমেইল: [email protected]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×