এই ছড়াটা
লুৎফুর রহমান
এই ছড়াটা খুকির এবং এই ছড়াটা খোকার
এই ছড়াটা ইঁদুর ছানা এবং তেলাপোকার।
ঘুমিয়ে গেলো খুকি যখন হাতটা খেলো কে?
সকাল হলে বর্ণা জিগায় নিজের আম্মুকে।
তেলাপোকা করলো এসব তেল ছিল কি হাতে
তাইতো খুকি তেল মাখেনা সন্ধ্যা-দুপুর-রাতে।
খোকার বইটি কে খেয়েছে মনটি ভীষণ 'খার'
প্রিয় প্রিয় মজার ছড়া করলো কে ছারখার?
ইঁদুরছানার কাজটি এমন বই খেয়ে নেয় গিলে
'তাইলে বুঝি ইঁদুর মাগো পড়ে সবাই মিলে"
তারাও বুঝি মানুষ হবে বই খেয়ে মা শেষে
'না, রে বাজান হয়কি এমন মা বলে দেন হেসে'।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



