বিশ্ব কন্যাশিশু দিবস
লুৎফুর রহমান
মেয়ে মানে স্রেফ কি বোঝা হিসেব দেখো কষে
কন্যা শিশু হলে কি হয় হাদিস দেখো চষে।
প্রসব ব্যথা ভুলে মায়ে কাঁন্দে নতুন কষ্টে
শ্বাশুড়ি আর স্বামির ভাষে জীবন গেলো লস্টে।
কপালপোড়া, অলক্ষুণি আরো কতোই গালি
মেয়ে বলে নেয়না কোলে দেয়না সুখে তালি।
আজকে দেখো দিনবদলে মেয়েরা নয় বোঝা
কন্যা পেলে মন কালো যার বলছি তারে সোজা।
আকাশ-পাতাল দেশে এবং মেয়েরা যায় চাঁন্দে
আজ কি কেবল মেয়ে মানুষ ঘরের চুলায় রান্ধে?
চিন্তা তোমার বদলে ফেলো, কন্যা-ছেলে সমান
বউয়ের উপর এ সুযোগে জুলুমটা ভাই কমান।
আমার কাছে মেয়ে মানে তো সুখ যমুনার ঢেউ
ভালবাসার মেয়ে আমারই বুঝতে পারো কেউ?
কন্যাশিশু নয় বোঝা নয় তারাও সুখের মূল
এই চিন্তায় ফুটুক দেশে আনন্দের এক ফুল।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




