যখন আমার কেউ থাকবেনা
লুৎফুর রহমান
কেঁদেছিলাম ন্যাংটা ছিলাম সবাই ছিল হেসে
মা-জননী বুকেতে নেন পরম ভালবেসে।
আরেকটা দিন বিদায় দিতে থাকবে সবে কাঁন্দিতে
রাখতে আমায় পারবেনা কেউ চাইলে বদল জান দিতে।
থাকবেনা কেউ যখন আমার একলা আবার হবো
মাটির ঘরে রাখবে আমায় একলা সেথায় রবো।
হেলায় হেলায় কাটলো জীবন এখন করি চিন্তা
'দাগ রেখো যাও' রাখছি কী আর এমন কোন চিন্ তা?
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



