somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কৌশল আর সঠিক চিন্তা আমাদের অনেক দুর নিয়ে যেতে পারে,,,

১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউনূস আজকেই কেন বললো যে, আমরা ছোট স্টেজের নয় বরং গ্লোবাল স্টেজের খেলোয়াড়?
কারণ বিশ্বের সর্ববৃহৎ সৌর প্যানেল নির্মাতা চীনা প্রতিষ্ঠান লোংগি (Longi) বাংলাদেশে তাদের অফিস স্থাপন করতে যাচ্ছে এবং সৌর প্যানেল উৎপাদনে বিশাল বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ইউনূস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, তার লক্ষ্য বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় উৎপাদন হাব হিসেবে তৈরি করা। তাই তিনি চীনা রাষ্ট্রদূতকে চীনের হাসপাতাল চেইনগুলোকে বাংলাদেশে আধুনিক হাসপাতাল স্থাপন এবং উভয় দেশের যৌথ উদ্যোগে স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলার আহ্বান জানান।
ভারতীয় বংশদ্ভূত মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গেবার্ড যখন দিল্লিতে এসে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। ড. ইউনূস তার আগেই চীনের জায়ান্ট কোম্পানি এনে এই প্রোপাগাণ্ডা ডিবাংক করো দিয়েছেন। একটা দেশের সিকিউরিটি ভালো না হলে এতোগুলা জায়ান্ট কোম্পানি এদেশে বিনিয়োগ করতে রাজি হতো না!
আন্তর্জাতিক খেলোয়াড় বলার পেছনে আরেকটা কারণও আছে। আপনারা জানেন ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ওপর শুল্কারোপ করছে। কয়েকদিন পর আমাদের উপর শুল্কারোপ করবে না তার কোন গ্যারান্টি আছে? নাই।
ঠিক এই পরিস্থিতিতে বাংলাদেশ সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি করে সেই তুলা দিয়েই গার্মেন্টস পোশাক তৈরি করে সেগুলো যুক্তরাষ্ট্রেই রপ্তানি করবে। তখন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে শুল্কারোপ করে, তাহলে তো বাংলাদেশ যুক্তরাষ্ট্রে পোষাক রপ্তানি করতে পারবে না। তখন যুক্তরাষ্ট্র নিজেই সংকটে পড়তে পারে। কারণ বাংলাদেশকে হয় তখন পোশাকের মূল্য বৃদ্ধি করতে হবে, না হয় যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমিয়ে দিতে হবে। তাই বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করতে যুক্তরাষ্ট্র যেন দ্বিধা-দ্বন্দ্বে ভোগে সেজন্য তাদের থেকেই তুলা আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। স্মার্ট মুভ ইন্টারিম!
আমি নিজেও হতবাক হয়েছিলাম যে, ইউনূস কেন নিজের ডোল নিজে পিটায়ে বাংলাদেশকে গ্লোবাল স্টেজের খেলোয়াড় বলছেন? করণ বিশ্বের সর্ববৃহৎ কোম্পানি এদেশে নিয়ে এসেছেন, বাংলাদেশে নিরাপত্তা নেই এই প্রোপাগাণ্ডা ঠাণ্ডা মাথায় ডিবাংক করেছেন, বাংলাদেশের উপর শুল্কারোপ করতে যুক্তরাষ্ট্রকে দ্বিধায় ফেলেছেন, চীন-যুক্তরাষ্ট্র উভয়কে ব্যালেন্স করেছেন, বিদ্যুৎ নাই বলে আগেই ভালো ছিলাম- এটা বলার পথ বন্ধ করে দিয়েছেন।
- collected
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০২৫ দুপুর ১২:৩৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

×