রফিকুল ইসলাম রীতিমত হাওমাও করে কাঁদছেন। জীবনের প্রথম তার সঙ্গে আমার কথা হচ্ছে। ছয় বছরের মেয়ে রুমানার চোখটাকে হয়তো বাঁচাতে পারবেন না তিনি। কারণ সামর্থ নেই। আরটিভি’র সংবাদ প্রযোজক হিসেবে কাজ করেন। যা বেতন পান তা দিয়ে চলে যায়। পরিচিতজনদের কাছে মিডিয়ায় কাজ করা বিরাট মানুষ রফিকুল। যা হয় আর কি। দেড় কোটি বেকার আর ছয় কোটি হতদরিদ্র মানুষের দেশে মিডিয়ার কর্মীরা এমনিতেই সবার বাহবা পায়। কিন্তু তার যখন কঠিন দুর্দিন, তখন সে-ই সবচেয়ে বেশি চুপষে যায়। না পারে কারো কাছে বলতে, না পারে সইতে। মেয়ের চোখের আলো ফিরিয়ে দিতে দেশে বিভিন্ন বিশেষজ্ঞ ও হাসপাতালের চিকিৎসা শেষ। এখন নিতে হবে মাদ্রাজ-এর নেত্রালয়ে। সেখানে সব মিলিয়ে খরচ হবে লাখ তিনেকের মতো। অবমূল্যায়িত মূদ্রা আর মন্দার যুগে ৩ লাখ বিডিটি তেমন কোন টাকা নয়। কিন্তু রফিকুলের কাছে এই টাকাও এখন পাহাড় সমান। টাকা যোগাড়ের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে তার। কয়েকটি টিভিতে স্ক্রল দিয়েছেন, একাধিক পত্রিকায় রিপোর্ট ও বিজ্ঞপ্তি প্রকাশ করিয়েছেন। কিন্তু মানুষের চোখে পড়েনি তেমন। মানুষের করুণা ছাড়া কিছুই পান নি তিনি। আমাকে বলেই ফেললেনম ভাই, মানুষ এখন টিভির স্ক্রল বিশ্বাস করতে চায় না। মনে করে ব্যবসা জাতীয় কিছু। গতরাতে এটিএন নিউজে তার মেয়ে রুমানার চিকিৎসা সহায়তা প্রার্থনায় একটি স্ক্রল চলছিল। তখন দ্বিতীয়বারের মতো ফোন করেছিলেন রফিকুল। খুব কাঁদলেন। বললেন, এমন শক্ত সামর্থ বাবা থাকতে চোখের আলো নিভে যাচ্ছে আমার ছোট্ট মেয়েটির। টিভিতে স্ক্রল চলছে, ভাই আমি ওইদিকে তাকাতে পারছি না....
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।