হঠাত ভিড়ের মাঝে দেখা হলো তার সাথে
হলদে শাড়ি আর সোনালী ফ্রেমের চশমা চোখে
তেইশ বছর আগের সেই কথা
অনুভবে মনে হয় শুন্য ওড়াউড়ি।
তীব্র নীল আঁধার স্বাদ এই স্তব্দতায়
হাঁটছে সে সমান্তরালে
দুপুর বেলার লিলুয়া হাওয়ায় উদাস হয়ে
দেখা হলো, কথা হলো না
বেলাভুমির দিগন্তে লালচে আভা
হারিয়ে যাচ্ছে অস্মান্তরাল অনাবিষ্কৃত দেশে
বাতাসে শুধু ভেসে যাচ্ছে তেইশটি বছর
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


