somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"পিঁপড়া বিদ্যা "- মুভি প্রিভিউ :

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ সন্ধ্যার শোতে অফিসের কলিগরা মিলে দেখতে গিয়েছিলাম "পিঁপড়া বিদ্যা "। মোস্তফা সারোয়ার ফারুকির সিনেমা মানেই কিছু না কিছু বিদ্যা অর্জন করা । তার চলচ্চিত্র মানেই অন্যরকম কিছু । নিপুন হাতের ছোয়ায় একটি সাধারণ গল্পকেও অসাধারনভাবে উপস্থাপন করতে পারেন । যেখানে থাকে আধুনিকতা এবং মূল শেকড়ের সহাবস্থান। যেমন ব্যাচেলর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং টেলিভিশন দেখে দর্শকদের ভালই বিদ্যা শিখিয়েছিলেন । তেমনি কিছু নূতন বিদ্যা শেখার নেশায় গিয়েছিলাম রুপকথা সিনেমা হলে । বলে রাখি, এটা কোনো সিনেপ্লেক্স না , এটা নিতান্তই এক আবহমান মফঃস্বল শহরের চিরাচরিত হল। শোতে তেমন কোন ভিড় ছিলো না; স্ক্রিনের অবস্থাও ভালো ছিলোনা । হলে কোন এসি ছিলো না। তাছাড়া সাউন্ড সিস্টেমও খুব একটা ভালো ছিলো না। এত কিছুর পরও আমরা দেখা শুরু করলাম পিঁপড়া বিদ্যা ।
সিনেমার শুরু খুব একটা খারাপ হয়নি। মিঠু একজন বেকার যুবক, চাকরীর আশায় ঘুরে বেড়ানো যুবকের নানা সমীকরণ । তার আশা আকাঙ্খা এবং পাওয়া না পাওয়ার চরম লোভ। যে কিনা অবশেষে এক এম এল এম কোম্পানী যার নাম "লাকী সেভেন" এ মাল্টি লেভেল বিজনেস শুরু করে দিলো। একদিন সে এক মোবাইল কেনার জন্য দোকানে গেলো আর তখনি পেছন থেকে এক ছিনতাইকারী সদ্য ছিনতাই করা মোবাইল্টা ্তার কাছে অল্প দামে বিক্রি করার জন্য বল্লো। আর মিঠু তা কম টাকায় পেয়ে আনন্দের সহিত কিনে নিলো।
আসলে এই সিনেমার বাকী পুরো গল্প জুড়েই এই হারানো মোবাইল ঘিরে। আর এই হারানো মোবাইলটি দেশের এক নাম করা নায়িকার যার নাম রিমা। এই নায়িকা চরিত্রে শিনা চৌহান ভালই অভিনয় করেছেন। তার পুরো চরিত্র জুড়ে কদাচিৎ ভাল্গারিজমের ছোঁয়া পরিলক্ষিত । রিমা তার হারানো মোবাইলটী খুজে পেতে খুব উদ্গ্রিপ। কেননা সেই মোবাইলে রয়েছে রিমার বয়ফ্রেন্ড এর দ্বারা ধারনকৃত ভিডিও ক্লিপ্স। যা কিনা আমাদের বর্তমান সমাজের বখে যাওয়া যুবক -যুবতীর নিত্য ঘটনার এক চুম্বক অংশ । রিমা তার মোবাইল ট্র্যাক করে মিঠুকে খুজে পায় এবং সে তার বাসায় গিয়ে মোবাইলটি ফেরত দিয়ে আসে। এবং এই সুযোগে মিঠু রিমাকে তার এম এল এম এর এক গ্রাহক বানিয়ে ফেলে। আস্তে আস্তে তার ক্যারেক্টারের ট্রান্সফরমেশনগুলো এত আকস্মিক, এত দ্রুত হয়েছে, যে খাপছাড়া হয়ে যায় কিছু ক্ষেত্রে। অথচ তার সাথে দুর্দান্ত সুন্দরী এক মেয়ের সম্পর্ক ছিলো তিন বছর ধরে। সেই মিঠু আর এই মিঠু, মেলানো যায়না। আবার নায়িকা রিমার সাথে একটা চমৎকার সম্পর্ক তৈরি হবার পরেও, তার কাছ থেকে অনেক সাহায্য পাবার পরেও মিঠু তাকে ব্ল্যাকমেইল করে সিডিউস করার চেষ্টা করতে থাকে এবং একদিন সে রিমার বাসায় গিয়েও এই রকম তার মনের খায়েশটুকূও প্রকাশ করে। কিন্তু রিমাও নিরুপায় হয়ে কিছুটা এগিয়ে আসে। এবং মিঠুকে ভয় ভীতি দেখিয়ে দূরে স্রিয়ে রাখার চেস্টা করে। কিন্তু মিঠূ দিন দিন একটা সাইকো মানিয়াক প্যাসেন্ট হয়ে ঊঠে । আর রিমাও ভাবতে শুরু করে এভাবে ব্লাক মেইলিং সহ্য করা যায় না। এভাবে গল্প এগিয়ে যায় । কিন্তু গল্পের আসলে মোড় কিংবা গন্তব্বে না গিয়ে হঠাত কোথায় যেন খেই হারিয়ে ফেললো । টুক টাক কিছু ডায়লগ ছাড়া আর তেমন কিছু কারিশমা নেই এই ছবিতে। ছবির লেংথ তেমন বড় না মাত্র ৯৭ মিনিট। কিন্তু শেষের ফিনিসিংটা আসলেই কনভিন্সিং না । ছবিতে তেমন সুন্দর গান নেই যেমনটা ছিলো ফারুকির আগের গুলোতে ।
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'বাবু': একটি শব্দের উদ্ভব ও এগিয়ে চলা

লিখেছেন আবু সিদ, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:০৮

'বাবু' আমাদের প্রতিদিনকার জীবনে বহুল ব্যবহৃত একটি শব্দ। কয়েক শ' বছর আগেও শব্দটি ছিল। বাংলা ভাষাভাষীরা সেটা ব্যবহারও করতেন; তবে তা ভিন্ন অর্থে। 'বাবু' শব্দের উৎপত্তি ও বিবর্তনের ধাপগুলো এই... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

×