----------------------------------------------------------
আগেতো প্রশ্নপত্র ফাঁস হতে হবে বা বের হতে হবে তবেই না সেটা ফেসবুকে প্রকাশ হবে। অহেতুক ফেসবুক বন্ধ করে বা ফেসবুকের দোষ দিয়ে লাভ কি?যখন ফেস বুক ছিল না তখন প্রশ্নপত্র ফাঁস হলে মানুষজন কিভাবে জানতে পারতো আর এই ইন্টারনেটের যুগে এখন হাজারটা উপায় আছে প্রশ্নপত্র ফাঁস করার। ফেসবুক বন্ধ করবেন? ভাল কথা টুইটার আছে। একবার খবর পেলে হয়, দেখবেন যাদের নাই তারাই টুইটারে একাউন্ট খুলে বসে আছে। ইউটিউবে প্রশ্ন বের হতে পারে সেটাও কিভাবে বন্ধ করবেন? বিভিন্ন ব্লগ আছে সেখানেও প্রশ্ন ফাঁস হতে পারে। এরকম অনেক উপায় আছে। সবগুলোই কি বন্ধ করবেন? ভাল কথা বন্ধ করলেন কিন্তু এসএমএস এর মাধ্যমে সারা দেশেই মুহূর্তে প্রশ্ন সবার কাছে চলে যেতে পারে।অতএব এসব বাদ দিন। বরং যেখানে প্রশ্ন ছাপা হয়, যাদের মাধ্যমে ছাপা হয়,যাদের কাছে প্রশ্ন থাকে এসব জায়গা সিকিউর করুন।মানে আসল কথা হল প্রশ্ন যাতে কোনভাবেই বের না হয় সে ব্যবস্থা করুন তাহলে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন কোথাও প্রকাশ হবে না
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



