somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্রদলের বর্তমান অবস্থা ও ঈদের পরের অান্দোলন

০৯ ই জুন, ২০১৮ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি বহু ছাত্রদলের নেতাদের চিনি যারা কেন্দ্রীয় কমিটি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আছে। তাদের অধিকাংশের বয়স ৩০ থেকে ৪৫ এর মধ্যে।
রাজনীতির জন্য বা খালেদা জিয়ার জন্য তাদের যে ডেডিকেশন দেখা যায় তা খুবই হতাশাজনক।
,
এদের অধিকাংশই বেকার, কেউ কেউ আছে যারা ব্যাবসা বানিজ্য করে। কিন্তু তাদের অবস্থা খুবই নাজুক।
,
এমন অনেকেই আছে যারা ভাল ব্যবসায়ী, সব সময় তার ব্যবসায় সময় দেয়, রাজনীতির মাঠে তাদের দেখা যায়না বললেই চলে, কিন্তু ক্যামনে ক্যামনে তারা দলের গুরুত্বপূর্ণ পদ পেয়ে যায়।
,
আর যারা বেকার হয়েও পোস্টেড তারা এত মাত্রায় ফ্রাস্টেটেড যে তাগো চোখের দিকে তাকাইলে আপনে নিজেও ডিমটিভেইটেড হয়া যাবেন।
,
এদের অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সময়মত চাকরীর পিছনে না ছুটে বাড়ি থেকে টাকা এনে পলিটিক্স করছে সামনে ক্ষমতায় যাবে সে আশায়। কিন্তু বছরের পর বছর চলে গেছে তাদের ক্ষমতায়ও যাওয়া হয়নি, চাকরীও পায়নি।
,
বাড়ী থেকে টাকা নেওয়ার মত অবস্থা বা বয়স এখন তাদের কোনটাই নেই। দুএকটা বড় ভাইয়ের টাকায় কতদিনই বা চলা যায়! ঢাকায় থাকতে গেলে মাসে মিনিমাম ১০ হাজার টাকা খরচ আছে কিন্তু তাদের ১০ টাকা ইনকাম নাই। ফলে পরিচিতদের কাছে একটা পর্যায়ে তারা ছ্যাচড়া হিসেবে পরিচিত হয়েছে।
,
বাংলাদেশে এই গ্রুপটার মত এত ফ্রাস্টেটেড যুব সমাজ আর নেই। এই ঈদে তাদের অধিকাংশ বাড়ি যাবে না। গেলেও খুবই লুকিয়ে চুকিয়ে থাকবে। গ্রামের যার সাথেই দেখা হবে সে বলবে- "কী এখন কী করতেছ? বেতন কত পাও? বিয়া করবা কবে?"
,
গ্রামের মানুষ তো তাদের ভিতরের অবস্থা জানে না! তাদের ভিতরে যে সবকিছু ভেঙ্গে চুরমার হয়ে স্তুপ হয়ে আছে!
,
আপনারা বলতেছেন এদের রাজপথে নামতে। ক্যামনে?
কেউ যে নামবেনা তা নয়। তাদের সংখ্যা অতি নগন্য।
,
আর ছাত্রদলের যেসব নেতারা এসি রুমে বা দোকানে বসে তাদের ব্যাবসা করতেছে কোনভাবেই বিএনপির ক্রান্তিলগ্নে আপনি তাদের রাজপথে পাবেন না।
অথচ দল ক্ষমতায় আসলে তারাই হবে সবচেয়ে বড় উপকারভোগী।
,
যতদিন না পর্যন্ত ছাত্রদলের এই প্যারাডক্সের সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত কোন আন্দোলন হবে না। কোন ঈদের পরেই আন্দোলন হবে না।
,
সুতরাং যারা স্বপ্ন দেখছেন যে কিছু একটা হবে ভোটের আগে, তাদের বলতে চাই উপরের বিষয়গুলো ভাবুন। এর কোন সমাধান আমি খুঁজে পাইতেছিনা। ছাত্রদলের বর্তমান পুলাপানের প্রতি আমার কোন আস্থা নাই।
,
সব কিছু মাইনা নিতে নিতে এখন অভ্যাসে পরিণত হইছে। আগামী পাঁচ বছর হয়ত অভ্যাসটা আরো পাকাপোক্ত হবে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০১৮ রাত ১১:০০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×