somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অজানা কিছু অবিশ্বাস্য তথ্য! পড়লে হাসতে বাধ্য! না পড়লে চরম মিস ৷

০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত এই পৃথিবীটার মজার মজার সব জানা-অজানা নিয়ে আমাদের এই ফিচার। কমপক্ষে ১০টি ব্যাপারও যদি আপনার জানা থাকে, বুঝতে হবে পৃথিবী সম্পর্কে বেশ অনেকটাই জানেন আপনি! যেমন আপনি জানেন কি, বারবি পুতুলের পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস? কিংবা চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য কমে যায়?
লিওনার্দো দা ভিঞ্চি এর ‘মোনালিসা’ এর কোনো ভ্রু নেই।
বাজারে পাওয়া যাওয়া বারবি পুতুলের পুরো নাম হলো বারবারা মিলিসেন্ট রবার্টস।
পিঁপড়েরা কখনো ঘুমায় না।
জন্মের পর থেকে আমাদের চোখের আকার সমান থাকে কিন্তু নাক কান বড় হয়।
চাঁদ যখন আমাদের মাথার সরাসরি উপরে থাকে তখন আমাদের ওজন সামান্য হ্রাস পায়।
আলেকজান্ডার গ্রাহাম বেল কখনো তার মা কিংবা তার স্ত্রীকে ফোন করেননি। কেননা তারা দুজনেই বধির ছিলেন।
একটি উটপাখির চোখ তার মস্তিষ্ক থেকে বড়।
শিশুরা হাঁটুর বাটি আকৃতির হাড় যেটাকে মালাইচাকি বলে সেটি নিয়ে জন্মায় না।
ইংলিশ হ্যাপি বার্থডে গানটির লেখাস্বত্ব রয়েছে।
প্রজাপতি তার পায়ের পাতা দিয়ে স্বাদ নেয়।
চোখ খলা রেখে নাক ডাকা সম্ভব না।
হাতি একমাত্র প্রাণী যে কিনা বেচারা লাফাতে পারে না।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে কম সময়ের যুদ্ধটি হয়েছিল ১৮৯৬ সালে ইংল্যান্ড আর জাঞ্জিবার এর মাঝে। যুদ্ধ শুরুর ৩৮ মিনিট এর মাথায় জাঞ্জিবার আত্মসমর্পণ করে নেয়।
শরীরের সবচেয়ে শক্তিশালী পেশী হলো জিহ্বা।
মরুভুমির উড়ো ধুলা থেকে রক্ষা করার জন্য উটের চোখের তিনটি পাতা থাকে।
নিজের দম বন্ধ রেখে নিজেকে মেরে ফেলা সম্ভব না।
পাকস্থলীকে প্রতি দুই সপ্তাহের মাঝে নতুন শ্লেষ্মার আবরন তৈরি করতে হয়। নাহলে তা নিজে নিজেকে হজম করে ফেলতো।
হাঁসের প্যাঁক প্যাঁক শব্দ কখনো প্রতিধ্বনিত হয় না।
অস্কার পুরস্কার যে ধাতুর তৈরি তা দুর্লভ হওয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে প্লাস্টারের অস্কার পুরস্কার দেয়া হতো।
কুকুর আর বিড়ালও মানুষের মত ডানহাতি কিংবা বাহাতি হয়ে থাকে।
মারামারি দৃশ্য ধারণের সময় ব্রুস লি এর হাত পায়ের চালনা এতটাই দ্রুত ছিল যে, ছবি নির্মাতাদের সেই দৃশ্য ধীর গতিতে রূপান্তর করা লাগতো।
বাদুড় গুহা থেকে বের হবার সময় বাম দিকে মোড় নেয়।
শুক্র একমাত্র গ্রহ যেটা ঘড়ির কাটার দিকে ঘোরে।
মধু একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না।
ভুমিকম্প হবার সময়কালে সেখানে মথ উড়তে পারে না।
আঙুলের ছাপের মতন প্রত্তেক মানুষের জিহবার ছাপও ভিন্ন হয়।
ঝামা পাথর হল একমাত্র পাথর যা অনেক সময় পানির উপর ভাসে।
প্রাকৃতিক মুক্তা ভিনেগারের মাঝে গলে যায়।
মানব মস্তিষ্কের ৮০ ভাগই হল পানি।
মানুষের হাতের নখ পায়ের নখের তুলনায় ৪ গুন দ্রুত বাড়ে।
১১১,১১১,১১১ X ১১১,১১১,১১১ = ১২৩৪৫৬৭৮৯৮৭৬৫৪৩২১
সিগারেটের লাইটার, ম্যাচ আবিষ্কারের পূর্বে আবিষ্কৃত হয়েছিল।
হাতের তালু আর পায়ের পাতায় কখনো লোম জন্মায় না।
ডলফিন একই সময়ে ঘুমাতে আর সাতার কাটতে পারে

সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গোকুলে বাড়িছে সে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪

গোকুলে বাড়িছে সে

পরিস্থিতি যতই ঘোলাটে হচ্ছে, ততই স্পষ্ট হয়ে উঠছে- ক্ষমতার অন্দরমহলে অস্বস্তি বাড়ছে। একের পর এক বক্তব্য, ভিডিওবার্তা, ব্যাখ্যা-বিশ্লেষণ দেখে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগছে- এত অস্থিরতার কারণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ রক্ত ঋণ

লিখেছেন ইসিয়াক, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৪




আমাদের পরিবারে সাব্বির নামটা উচ্চারণ করা নিষিদ্ধ । সাব্বির ভাইয়া আব্বুর প্রথম সংসারের একমাত্র সন্তান আর আমরা দুই ভাই -বোন তার দ্বিতীয় সংসারের।
সাব্বির ভাইয়ার মা... ...বাকিটুকু পড়ুন

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

×