নিজের কষ্টকে ছুড়ে ফেলে দাও,
অন্যের কষ্টকে নিজের করে নাও,
এরই মাঝে সুখ,
তাতেই হবে সুখ।
যখনি তুমি অপরের দুঃখ করিতে পারিবে দুর
বুঝিবে তুমি কত সুখ তথা রয়েছে ছড়িয়ে,
মন যখন অজানা সুখের আবেশে যাবে ভরে।
হঠাৎ আকাশের বেদনা ঝড়ে পড়ে
জল হয়ে পৃথিবীর মাঝে।
কঠিন পৃথিবী নরম হয়ে
আনন্দের জোয়ারে ভাসে।
তাতেই আকাশ শান্তি খুঁজে পায়।
মাঝে মাঝে তাই বেদনা তার,
বৃষ্টির মাঝে ঝড়ায়।
অন্যের কান্নায় তোমার চোখে জল,
তবেই তো তুমি মানুষ,
মানুষ তাই অপরের জন্য তোমার চোখে জল।
একে অন্যের কাজে লাগি,
হাসব-কাঁদব সবার তরে,
সামনে আসবে যত বিপদ
শক্ত হাতে করব প্রতিবাদ,
অজানা পৃথিবীকে সাজাবো সবার আপন করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


