somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি যদি রাতের গল্প বলতে চাই

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




একটা রাত দেখব ভেবেছিলাম ৷
যে রাতের আকাশে স্নানরত সূর্য পর্দার আড়ালে থাকবে,
ঝিঁঝিঁর ডাক হবে পঠভূমির সুর,
কল্পনার দরজা শুধু সেই রাতের জন্য তালাবদ্ধ থাকবে,
কোন অপার্থিব প্রার্থনায় ইচ্ছে থাকবেনা মৃত্যুর ৷

যে রাতটা দেখব ভেবেছিলাম আর কি!

হ্যাঁ,সেই রাতের পাশে বসেই এখন কলমের কালিতে শীতের উষ্ণতা নিচ্ছি ৷
যদিও কল্পনার দরজায় তালাটা সত্যিকার অর্থেই আটকে গেছে ৷
তবুও ভাবনার আত্মায় পরিশুদ্ধতার প্রমাণ পরিমাণ হিসেব দিচ্ছি ৷
হিসেবের খাতায় যুক্ত দুয়েক অচিন্তন কথন আপনার দৃষ্টি পঠন নিশ্চিত করেছে ৷

হ্যাঁ,আজ আমি প্রত্যাশিত রাতের অপ্রত্যাশিত আগমনের গল্প বলতে এলাম ৷

রাতটা অন্য দশটা রাতের মতোই দেখতে,
আকাশে অর্ধ অঙ্কিত চাঁদ অল্পস্বল্প কুয়াশা মেখেছে লজ্জা ঢাকবে তাই,
জোনাকির মায়াময় আকাশ ভ্রমনের উপযোগিতা ভালবাসে ব্যস্ত থাকতে,
"ওহে এদিকটা দেখো,আগন্তুক যে অপেক্ষায় ভাই " ৷

যদিও আমি নিজেকে একেলাই দেখি !
তবুও কিন্তু রাতের হাওয়া,শিশিরের ছোঁয়া,জমা বৃষ্টি ফোটার অংশবিশেষ আমার ভালই সঙ্গ দিচ্ছে,
তাদের বন্ধু ভাবাটা যদিও আমার ব্যক্তিত্বহানি করবে না,তবুও আমি একাই,
হুম,নিজেকে একা ভাবাটা কিন্তু তাদের কাছে আমার ব্যক্তি পরিচয় ঠিকই দিচ্ছে,
তবুও তাদের জোর করে বন্ধু হওয়াটা সন্দিহান করে,ভাবতে বাধ্যকরে আমায় ৷

অসম্ভব নিস্তব্ধ জোৎস্নার হটাৎ পাতাল প্রেমটা ভাল ঠেকছে না আমার কাছে,
ওহে,তোমার চুরি করা মায়াগুলো কেন আমার পদতলের সমান্তরালে রেখে অপমান করছো?
ঐযে দূরে ঘুমন্ত তালগাছের আটকে থাকা ছোট্ট ছানার ভবিষ্যত কিন্তু কলঙ্কিত হচ্ছে নিজের কাছে,
তোমার অন্ধত্ব আঁকা একচোখা দৃষ্টি দিয়ে কেন বারবার তারদিকে তাকাচ্ছো ?

অদ্ভুত কিন্তু এই রাতটা আসলেই!
কারনটা অপরিচয়ের পরিচয় দেওয়া রাতটাই স্পষ্ট করেদিচ্ছে ৷
এ রাতের আকাশে লাল রং নেই,
অদ্ভুত না? এ ঝাপসা চোখ তাহলে সবকিছু খেয়াল করছে ৷

অতল তলিয়ে দেখা আমার ভাবনাকাশ রাতের আকাশের সাথে নিজের তুলনাটা ভালই করে যাচ্ছে,
অমিল গুলো কিন্তু আমিই জোর করে দৃষ্টিগোচর করছি ৷
ভালবাসা শব্দটা তবুও জোর করে আমার লেখাটায় যুক্ত হতে চাচ্ছে,
আমিও কিন্তু ইচ্ছে করেই তাকে অবহেলা করছি ৷

ঘোর অন্ধকার রাতে আসলে কিছুই থাকে না,
কেউ আসলে তাকে অনুভবও করেতে চায় না ৷
না বাপু এরাতে ঘোর অন্ধকার নেই,
মায়াচুরি আর পাতাল প্রেমের গল্প বলেছিলাম না?

তাই আমিও খুব ভাল করেই অনুভব করছি রাতটাকে,
যেহেতেু বন্দী কল্পনা আজ ছুটি উদ্যাপনে ব্যস্ত,
তাই কল্পনা থেকে কিছুই যুক্ত হয়নি পাতাগুলোতে,
আমিও কল্পনাহীন ছন্দ বিকৃতিতে ভীষন অনভ্যস্ত ৷

চোখের পাতায় ঘুমের আগমনটাকে শরতের পর হেমন্তের আগমনের মতো লাগছে,
কেন? কারনা আর একদিন গল্প করতে করতে বলব ৷
আপাতত নিজেকে অলসতায় ব্যস্ত করে নিচ্ছি,
যাই হোক আরো একটা ইচ্ছে পূরন করেদিল সৃষ্টিকর্তা,ধন্যবাদটা কিন্তু হেমন্তের পরেই দেবো ৷
সর্বশেষ এডিট : ২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু সাবধান!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২১

রোমান সাম্রাজ্যের পম্পেই এবং বর্তমান বাংলাদেশের সমাজ ব্যবস্থা, সংস্কৃতি ও সময়কাল সম্পূর্ণ ভিন্ন হলেও, মানুষের সামাজিক আচরণ এবং নৈতিক স্খলনের কিছু ক্ষেত্রে আশ্চর্যজনক মিল খুঁজে পাওয়া যায়। নিচে পম্পেইয়ের সেই... ...বাকিটুকু পড়ুন

সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:১০



সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....

ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন

ইলিয়াস কাঞ্চন

লিখেছেন অর্ক, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৩



আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো বাচ্চা... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:১৭

শিউলি গাছ

- মঞ্জুর চৌধুরী

১.

"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

×