অনুকক্ষ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবন আটকে গেছে "অতীতে ঘৃনার" আনন্দে,
ভুল হয়ে যায় জমা করা সত্যি স্বপ্নের মিথ্যে অনুলিপি,
অসল হাতের কলমে লেপ্টে থাকে কবিতার অনাগ্রহ,
সত্বা কেবল স্মৃতি হয় সম্মানার্থে,বেঁচে আছে কার্বনকপি ৷
কখনো পদপিষ্ট হয়ে যায় তোমার বারান্দায় ঝুলে থাকা অশ্লীলতা,
পদপিষ্ট হয় অনুরোধে আত্মহননের ব্যর্থ চেষ্টা ৷
অসামাজিক অনুজীবের মতো একলা বিচরন মৃত্যু হাতে নিয়ে,
মরন পুড়বে কোন এক দেশে,মিটবে কাহারো তেষ্টা ৷
প্রেমিকার প্রেক্ষাগৃহে রিক্ত হাতের ভিড় জমেছে,
জনপ্রিয় যান্ত্রিকতায় প্রেমিকা এখন পরিপুষ্ট,
কোন এক অন্য দেশে বালকের রাজ্যে ঝড় থেমেছে,
বিবেক সঙ্গিনীর সততায় বালকমন অতিষ্ঠ ৷
আপন ভূবনে মহাকাশ চিন্তায় ব্যস্ত মস্তিষ্ক জ্বরে ভূগছে,
প্রকৃতিপ্রেমী আজ পশ্চাৎপদে আপন ঝুলি হাতে ব্যস্ত,
স্থলজ রাজ্যের অধিপতি এখন রাজ্য নয় রানীর চিন্তা করছে,
মৃত্যুশয্যা রাজার কামনা রানী বাঁচবে হয়তো!
ভুল হয়ে যাওয়া রূপকথারা আবার দিবে ফাঁকি,
নিচ্ছে গল্প দিচ্ছে স্বল্প নতুন স্বপ্ন আঁকি,
আমার পথে আর পড়েনা স্বপ্নের
ফেরিওয়ালা,
আধ-পেয়ালা চায়ের কাপে গল্প হয়না বলা ৷
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন