somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কসম

০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি জানি, আমি পাপী।
অনেক অনেক পাপ করেছি,
গড়ে তুলেছি পাপের এক বিশাল সাম্রাজ্য,
নির্মাণ করেছি পাপের সুরম্য অট্টালিকা,
সুবিশাল প্রাসাদ।

পাপের সাগরে হাবুডুবু খেয়ে মরছি আমি,
প্রায় ডুবন্ত অবস্থায় হন্য হয়ে খুঁজছি বেঁচে উঠার এক টুকরো অবলম্বন,
ভেসে থাকার শেষ সম্বলও কোথায় হারিয়ে ফেলেছি!
খড়কুটো আঁকড়ে বাঁচার সম্ভাবনাও বুঝি আর নেই।
আমার মধ্যে নৈতিকতার লেশমাত্র আর অবশিষ্ট নেই,
সচ্চরিত্রের শক্তি হারিয়েছি সেই কবেই!
এই পাপের অথৈ সমুদ্রেই বুঝি ডুবে যেতে হবে এবার।

আমার ডানে-বামে, উপরে-নীচে পাপ আর পাপ,
ছোট-বড় পাপে গড়ে তুলেছি পাপের পাহাড়,
উঠেছি এই পাপের পাহাড় চূড়োয়;
এখান থেকে যেদিক তাকায়, যতদূর তাকায়,
কেবলি পতনের অতল গহ্বর দেখা যায়।
আমি জানি, আমার অধঃপতন সুনিশ্চিত,
ধ্বংস অনিবার্য!

আমি কঠিন পাপী, স্বীকার করছি।
পাপে-পাপে মুড়েছি আমার গোটা গা,
আমার চারপাশ।
হ্যাঁ, অনেক অনেক পাপ করেছি,
তৈরী করেছি পাপের বিশাল প্রাসাদ।
একটুও সন্দেহ নেই,
আমি একজন ভয়ংকরতম পাপী।
সব ঠিক, সব সত্যি।
কিন্তু এটাও সত্যি যে, এখন আমি ক্লান্ত,
পাপভারে ক্লান্ত;
এই পাপের বিশাল বোঝা টেনে নেওয়ার মতো শক্তি আমার নেই।

আমি অনুতপ্ত, অনুশোচনা গ্রস্থ।
আমার গাল বেয়ে অবিরাম গড়িয়ে পড়া,
অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কসম-
আমি এই পাপের সাম্রাজ্য থেকে মুক্তি চাই।
আমি শুদ্ধ হতে চাই,
পূণ্য ছুঁতে চাই।

হিমালয়ের বরফ গলার মতো-
এই অনুতপ্ত উষ্ণ অশ্রু কি পাপের পাহাড় গলিয়ে দিতে পারবে না?
অথৈ পাপ-সমুদ্রে এগিয়ে দিতে পারবে না-
ছোট্ট একটা ডিঙ্গি কিংবা ভেলা?
পারবে না বুলডোজার হয়ে-
গুড়িয়ে দিতে পাপের সুবিশাল প্রাসাদ?
অনুতপ্ততার উষ্ণ অশ্রুর কি নেই অত ক্ষমতা?
আমার বিশ্বাস, আছে।

চোখ হতে নেমে আসা-
তপ্ত নোনা জলের কসম-
আমি এই পাপের বেড়াজাল থেকে মুক্তি চাই।
নষ্টামি আর কুকামনা থেকে নিষ্কৃতি চাই।
আমি চাই, আমার পাপের এই সাম্রাজ্যের ধ্বংস ঘটুক,
বিলুপ্তি হোক।
শুদ্ধ আর পূণ্যে ভরে উঠুক আমার চারপাশ।

অনুশোচিত আত্মার কসম-
আমার কান্না,
আমার চোখের জল,
আমার গায়ের শিহরণ,
অনুতপ্ত হৃদয়ের এতসব আয়োজন,
সব, সবকিছু পাপের রাজত্ব নিশ্চিহ্নের জন্য।
কলুষতা আর অনাচার থেকে পরিত্রাণের জন্য।
আমার মুক্তির জন্য,
শুদ্ধতার জন্য,
পূণ্যের জন্য।

আমি এবার পূণ্যের সুবিশাল অট্টালিকা গড়তে চাই,
সত্য-ন্যায়ের এক সুন্দর সাম্রাজ্য গড়তে চাই,
শুদ্ধতার পাহাড় চূড়োয় উঠতে চাই,
পূণ্যের সাগরে সাঁতরে বেড়াতে চাই।
পাপের দূষিত আবর্জনাকে ঝেঁটিয়ে বিদায় করে,
নষ্টামির মূলোৎপাটন করে,
আমার ভেতর থেকে-
পাপের শেকড়টাকে উপড়ে ফেলে,
আমি এক শুদ্ধ ও সুন্দর পরিবেশে বাঁচতে চাই।

আমি অনুতপ্ত হৃদয়ের কসম কেটে বলছি,
বিরামহীন গড়াতে থাকা এই তপ্ত অশ্রুর কসম কেটে বলছি,
আমি পাপ থেকে মুক্তি চাই।
আমি আমার আশেপাশে,
আমার চারপাশে,
আমার আমি’তে-
নির্মলতা চাই,
বিশুদ্ধতা চাই,
পবিত্রতা চাই।

সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×