somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাদের জন্য রেখে যাচ্ছি-

১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা চলে যাচ্ছি,
তোমাদের জন্য রেখে যাচ্ছি-
তীব্র ঘৃণার স্তুপ।
অভিশাপের পাহাড়।
লক্ষ লক্ষ নির্যাতিতের হাহাকার, দীর্ঘশ্বাস
আর সর্বহারাদের আর্তনাদ-চিৎকার!

তোমরা আমাদের দেখিয়েছো উৎপীড়নের চূড়ান্ত মাত্রা,
অত্যাচারীর উল্লাস, অট্টহাস্যও আমরা দেখেছি।
নিপীড়কের কঠিন-কঠোর নির্যাতনও আমরা সয়েছি।
তবুও আমাদের ভূমে আমাদের থাকতে দেয়া হয়নি,
তোমরা থাকতে দাওনি।
আমাদের স্বদেশ থেকে আমাদের বের করে দিয়েছো।
আমাদের সমাজ, আমাদের পরিবার,
আমাদের ঘর-বাড়ি,
আমাদের সবকিছু তোমরা জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিয়েছো।
আমাদের মেয়েদের, মায়েদের সম্ভ্রম আমরা রক্ষা করতে পারিনি।
আমাদের শিশুদের কান্না আমরা থামাতে পারিনি।
আমাদের পুরুষদের রক্তক্ষরণ আমরা বন্ধ করতে পারিনি।
আমরা শুধু মার খেয়েছি,
পড়ে পড়ে মার খেয়েছি, নিপীড়িত হয়েছি, নির্যাতিত হয়েছি।
তোমাদের জন্য আমরা সব হারিয়েছি,
ঘর, জমি, সমাজ, স্বজন, স্বদেশ...
সব হারিয়ে আমরা এখন নিঃস্ব;
এখন আমাদের পরিচয়, আমরা উদ্বাস্তু!

আমাদের গায়ে ‘রোহিঙ্গা’ ট্যাগ লাগিয়ে,
কেড়ে নিয়েছো মানুষের অধিকার।
এতকাল পরে এসে বলছো, আমরা এখানকার না!
এতদিন এখানকার আলো, জল, হাওয়া গায়ে লাগিয়ে-
আমরা ঘুরে বেড়িয়েছি পথপ্রান্তর।
মাথার উপরে আরাকানের এই আকাশ সাক্ষী,
মাটি সাক্ষী, বায়ু সাক্ষী, চন্দ্র-সূর্য সব সাক্ষী,
আমরা এই জনপদের জনমানুষ ছিলাম।
আমরা এই সমাজের ছিলাম।
আমরা এই দেশের, এই মাটির সন্তান।
এই আরাকান, এই দেশই আমাদের মাতৃভূমি।

আজ মাতৃভূমি ছেড়ে আমাদের চলে যেতে হচ্ছে,
তোমাদের উৎপীড়ন-যন্ত্রণায় বাধ্য হয়ে।
অজানার উদ্দেশ্যে আমরা পাড়ি দিচ্ছি,
কেবল ও কেবলমাত্র তোমাদের অত্যাচারে অসহ্য হয়ে।
তোমরা আমাদের বিতাড়িত করেছো,
আমাদের বের করে দিয়েছো,
আমরা বের হয়ে এসেছি।
আমরা চলে যাচ্ছি।
এই ভূমি ছেড়ে যাচ্ছি, এই দেশ ছেড়ে যাচ্ছি,
এই আরাকান ছেড়ে যাচ্ছি,
হয়তো যাচ্ছি এই পৃথিবী ছেড়েও...।
তবে যাওয়ার আগে,
তোমাদের জন্য রেখে যাচ্ছি-
এই সুবিশাল সুনীল আকাশ।
যেখান থেকে বজ্র এসে তোমাদের ধ্বংস করে দেবে,
কাঁপিয়ে দেবে তোমাদের মসনদ,
তোমাদের জন্য আমরা কামনা করে যাচ্ছি, আসমানী গজব।
এই সূর্য তোমাদেরকে জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দিক,
এই বায়ু তোমাদের লন্ডভন্ড করে দিক,
ঘূর্ণিঝড়ের ঘূর্ণিতে বিধ্বস্ত হোক তোমাদের এই জনপদ,
চূর্ণ-বিচূর্ণ হোক-
তোমাদের অসাম্যের এই সমাজ, অবিচারের এই রাজ।

আমরা চলে যাচ্ছি,
তোমাদের জন্য রেখে যাচ্ছি, অভিশাপের পাহাড়।
তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও, তোমরা ধ্বংস হও
মহান ক্ষমতাধরের কাছে এটাই এখন,
আমাদের প্রতিমুহূর্তের প্রার্থনা।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৫৩
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×