অধিকার হারিয়েছ তুমি এ কথা বলব না আমি
যদি বল অধিকার ছিনিয়ে নিয়েছে তোমার কাছ থেকে
আমি সে কথার ও প্রতিবাদ জানাচ্ছি
ভালোবাসা কখনো অধিকার হারায় না
ভালোবাসার মানুষ শুধু আড়াল হয়
আর কে না বুঝে আড়াল হলে ভালোবাসা গভীর হয় !
সময় কবিতার জন্ম দেয় কিনা সে বিতর্ক হতেইপারে
তবে ভালোবাসা কবিতা ঠিক ই জন্ম দেয়
প্রিয় মুখ কবিতায় ভেসে বেড়ায় অসীম আগ্রহে
প্রতিটি কবিতা এক একটি গোলাপ হয়ে ফুটে !
তোমাকে চিনি বলেই মাধবকে চিনি
মাধব আমার প্রিয় বন্ধুর নাম
সময় দ্রুত বয়
মাধবের আকাশে আজো শুধু মাধবীর ছবি !
রাত ৭ টা ৫৬
১৪.০২.২০১৪
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


