মোদীজি আপনার 'ডিজিটাল ইন্ডিয়া' প্রকল্পের অনেকেই নিন্দা করেছে।
তারা ভারি দুষ্টু!!!
তারা তো আর ভেবে দেখছেনা যে এর একটা সুফলও আছে।
আপনি চা-ওয়ালা থেকে 'গদি'ওয়ালা হয়েই আমাদের ট্যাক্সের টাকায় সারাবছরই বিদেশে বেড়াচ্ছেন (মানে, বিদেশি লগ্নি আনছেন)।
আপনার দলের নেতারাও কালো টাকা ফেরত আনার জন্য জান লড়িয়ে দিচ্ছে (নিন্দুকদের কথা বাদ দিন)।
আপনার প্রিয় রামভক্ত হনুমানেরা সবার সামনে দাভোলকর, কালবুর্গিদের খুন করছে (ওদের মশাই মারাই উচিত)।
সাম্প্রতিককালে গোমাংস রাখার 'অভিযোগে' একজন নিরীহ বৃদ্ধকে পিটিয়ে শেষ করলেন (বুড়োটার সাহস ভাবুন হিন্দুরাষ্ট্রে এমন অনাচার করে)।
সর্বোপরি, দলিত হওয়ার 'অপরাধে' আপনার প্রিয় বর্ণহিন্দুরা প্রকাশ্যে আমার মা-বোন কে নগ্ন করে দাঁড় করিয়ে রাখল (আপনি সেলফি তুলতে ভালবাসেন, ওদের সাথে কেন তুললেন না এই প্রশ্ন করে বিব্রত করবনা)।
ইন্ডিয়া 'ডিজিটাল' না হলে আপনাদের এই অপরিসীম ভন্ডামির কথা বিশ্বের দরবারে তুলে ধরতাম কী করে???
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




