somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা একের ভেতর অনেক ...

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আন্দোলন টা যখন শুরু হয় , তখন আন্দোলনকারীরা অ্যামেচার ... বুদ্ধি দেয়ার মানুষ তো পাশে থেকেছে তবে কেউ কারো উপর ভরসা করতে পারেনি বোধ হয় ... কিংবা ভুল বুদ্ধির উপর ই বেশি ভরসা করা হয়ে গিয়েছে ... ৪২ দিনে আমরা অনেক অভিজ্ঞ হয়েছি ... নিজেদের ভুল ত্রুটি কিছু কিছু বুঝতে পারি... যুদ্ধে কখনো খুব ধীর গতিতে এগুতে হয় আবার যুদ্ধে কখনো বিদ্যুৎ এর গতিতে এগুতে হয় ... যেহেতু সময় বেধে আন্দোলন হয় না তাই সময় বেধে না দিয়ে বরং প্রজন্ম চত্বরে আন্দোলনকারীদের একাংশ কে দায়িত্বে রেখে আমরা যদি টীম করে করে ১৩/১৪ তারিখেই শাহবাগ থেকে ছড়িয়ে যেতে পারতাম বিভিন্ন উপজেলা,জেলা, বিভাগীয় শহরে তাহলে সেটা হতো উত্তম ...

আমাদের সাথে সমস্ত ছাত্র নেতারা আছে কিন্তু সেই ছাত্র- ছাত্রী রা কোথায় ???
শ্রমিক নেতা, কৃষক নেতা আছেন কিন্তু সেই শ্রমিক - কৃষক গণ কোথায়?
আমাদের সাথে সব নেতারা আছেন কিন্তু সব আমজনতা কোথায় ???
জাতীয় আন্দোলন করতে নেমেছি কিন্তু বাংলাদেশের আপামর জনতা কোথায়???
আমরা বাংলার প্রতিটা প্রাণে পৌঁছাতে পারিনি , বাংলার প্রতিটা প্রাণের দাবী কে উপস্থাপণ করতে পারিনি...
আমরা বাংলার মাটির আওয়াজ কে শুনতে এবং ধরতে পারিনি...
বাংলাদেশের আপামর জনতার একেকজন কে যোদ্ধা বানাতে আমরা কি ভূমিকা রেখেছি???
নাকি আমরা এটাই চাইনি যে সমগ্র জাতি এক হয়ে আন্দোলন করবো???
আমরা চেয়েছিলাম তরুণ, যুবক, প্রৌড় -সবাই একসাথে এক প্রাণ হয়ে জাতীয় সমস্যার সমাধান করবো, এখনো তাই চাই...

সংস্কৃতি কর্মীরা এই আন্দোলন ছড়ানোর কাজে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারতেন ... গান, নাটক, চলচিত্রের মাধ্যমে আমরা খুব সহজে গ্রামের মানুষ গুলোর কাছে আমাদের বার্তা এবং দাবী পৌঁছে দিতে পারতাম ... শুধু দরকার ছিলো একটু সমন্বয়ের যার সময় এবং বুদ্ধি কারো ই হয়ে উঠেনি !!! আর যার মাথায় ছিলো এ ব্যাপারগুলো তিনি বা তারা নিজ স্বার্থে এসব সৎবুদ্ধি দিয়ে আমাদের কে সাহায্য করেন নাই কিংবা এমন বুদ্ধি পাওয়ার পর ও আমাদের কে ঐ পথে চলতে দেন নাই!!!
আমাদের একটা খুব বড় দোষ আছে ... আমরা অতীত থেকে কখনো সুশিক্ষা নেই না ... যাবতীয় কুশিক্ষা গ্রহণ করি কিন্তু অতীতের সফলতা এবং ব্যার্থতা থেকে আমরা সুপাথেয় কে নিঙড়ে নেই না ...

বাংলাদেশের বিভিন্ন জায়গায় প্রজন্ম মঞ্চ / গণজাগরণ মঞ্চ হয়েছে শুনেই আমরা খুশী হয়ে গিয়েছি , ভেবেছি আমাদের প্রাণের জোয়ার ছড়িয়ে গিয়েছে লক্ষ-কোটি প্রাণে ... কিন্তু বাস্তব সত্য এই যে আমরা আমাদের দাবী এবং আমাদের বার্তা কে প্রতিটা জায়গায় সঠিক ভাবে, যথার্থ ভাবে পৌঁছে দিতে পারিনি ...

যার ফলস্বরূপ আজ আমরা নাস্তিক, ফ্যাসিবাদী, শাহবাগি, নেশাখোর, উগ্র, চরিত্রহীন, নষ্ট !!!
যার ফলস্বরূপ আমরা সবাই প্রশ্নবিদ্ধ!!!
যার ফলস্বরূপ সাম্প্রদায়িক নিষ্পেষণের শুরু !!!
যার ফলস্বরূপ হেফাজাতে জামায়াত ইসলামের আবির্ভাব!!!
যার ফলস্বরূপ আমাদের ঢাকার বাহিরের প্রথম সমাবেশ করতে আমরা ব্যার্থ !!!
যার ফলস্বরূপ বেগম আমিনী বলেন, আন্দোলন চলতে থাকলে আরো প্রাণহানী বাড়বে !!!
যার ফলস্বরূপ আমরা সবাই আওয়ামীলীগ এর ভাড়া করা রক্ষীবাহিনী!!!
যার ফলস্বরূপ আমরা আরো হাজার দোষে দোষী ...

আমাদের সামনে ভুল করার আর কোন অপশন নাই ...
আমাদের সামনে ফ্লপ কর্মসূচীর আর কোন অপশন নাই ...
আমরা যোদ্ধা , আমরা সমালোচক, আমরা আমজনতা, আমরা একের ভেতর অনেক ...
এই অনেক কে একের ভিতর আসতে হবে এখন , সম্মিলিত হতে হবে, একমত হতে হবে যেন
আমরা কেউ ই আর আবার ভুল করতে না পারি , কেউ ই যেন পথভ্রষ্ট- লক্ষ্যভ্রষ্ট না হই ,
খুব পরিকল্পিত ভাবে যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে সফলতার সাথে পৌঁছাতে পারি ...

জয় হোক মানবতার ... জয় বাংলা ...
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×