somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনুজ , তোমাদের বলি...

১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঙ্গালী এতই দুর্ভাগা যে শেখ মুজিব এর পর আর কোন নেতা ভাগ্যে জুটেনি ... Leadership যে মুখের কথা নয় তা বিগত ৩৭ বছরে প্রমাণ হয়ে গিয়েছে ... নেতৃত্ব যে চাইলেই যে কেউ দিতে পারে না তার মুহুর্মুহু প্রমাণ আমাদের চোখের সামনে বিদ্যমান ... যোগ্য নেতৃত্ব সবাই খুঁজছি কিন্তু মিলছে না কোনভাবেই ...

৫ ফেব্রুয়ারি বিকালে যখন শাহবাগে গিয়ে দেখলাম ৫০/৬০ জন গোল হয়ে মানব বন্ধন করছে এবং আরো ৫০/৬০ জন মশাল মিছিল এর জন্য প্রস্তুত হচ্ছে তখন আমার মনের সাথে সাথে চোখ ও চক চক করছিলো, সন্ধ্যা থেকে দলে দলে সংগ্রামী জনতা জমায়েত হতে শুরু করলো , সে কি জোয়ার!!! --- সাথে সাথে খোলা চোখে স্বপ্ন দেখে ফেললাম , এবার আমরা নতুন নেতৃত্ব পাবো ঐ তরুণ প্রজন্ম থেকে ...

আন্দোলন নিয়ে দুঃখের কথা যা আছে তা পরে একসময় বলবো ... আগে স্বপ্নের কথা বলে নেই ... আন্দোলনে আমরা সবাই সবার নেতা ... সম্মিলিত আন্দোলন যে জাতীয় প্রশ্নে ... ৯০ এর পর কেউ আন্দোলনের এমন জোয়ার আর দেখেছে বলে মনে পরে না ...

বিগত চার বছরে কম অতীষ্ট হয়নি মানুষ দুর্নীতি , অরাজকতা , খুন, গুম , ধর্ষণ , মৌলিক অধিকার এর প্রশ্নে ... কিন্তু ওসবের কোন ঘটনা কি প্রজন্ম চত্বর এর জন্ম দিতে পেরেছিলো ??? কোনদিন পারেনি ... কোন মানবতাবোধ আমাদের কে ঐভাবে টেনে হেঁচড়ে গণজাগরণ পর্যন্ত নিতে পারেনি ... কিন্তু তারপর প্রজন্ম চত্বর এর উন্মেষ ঘটেছে...

প্রজন্ম চত্বরের জন্ম হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলনের দাবীতে ... সেখানে কোন ব্যাক্তি বা কোন দল মূখ্য নয় ... কারো চেহারা কিংবা কারো ক্ষমতা কিংবা কারো নেতৃত্ব দেখে ঐখানে কেউ আসেনি --- শাহবাগ, প্রজন্ম চত্বরে পরিণত হয়েছে , গণজাগরণ কে ধারণ করেছে শুধুমাত্র মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে ...

গণজাগরণ এবং প্রজন্ম চত্বর এর জন্ম ইস্যু বেইজড, আমাদের আন্দোলন কোন নেতৃত্ব বেইজড আন্দোলন না ... আমাদের আন্দোলন ইস্যু বেইজড আন্দোলন - মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন তরুণ প্রাণে ... মনের রুদ্ধ দুয়ার ভেঙ্গে প্রাণের স্ফুরণ ঘটেছে, চেতনার স্ফুরণ ঘটেছে ... যুদ্ধাপরাধীদের সরবচ্চ বিচার ফাঁসির দাবীতে এবং স্বাধীনতার বিপক্ষের অপশক্তি কে বিলুপ্ত করার সোচ্চার দাবীতে আমরা শাহবাগ কে গণ জোয়ারে ভাসিয়ে প্রজন্ম চত্বরে রুপান্তরিত করেছি ...

আমরা মুখপাত্র পেয়েছি কিন্তু নেতা পাইনি ... আমরা সবাই সবার নেতা ... যোগ্য নেতৃত্ব যেদিন বেরিয়ে আসবে সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে ... আমাদের আন্দোলন যেদিন সত্যিকার অর্থে পূর্ণাঙ্গভাবে সফল হবে সেদিন আমাদের স্বপ্ন পূরণ হবে ... তারপর শুরু হবে আমাদের স্বপ্নের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ ...

প্রজন্ম থেকেই নেতৃত্ব বেরিয়ে আসবে --- শুধু দরকার পরিচর্যা ... শেখ মুজিব কে আমরা ফিরে পাবো না কখনো ই কিন্তু উনার অনুসারী কাওকে নিশ্চয় পাবো যে বাংলাদেশিদের সাথে রাজনীতি নয় বরং মানবনীতির চর্চা করবে...

শুধু সময় এর ব্যাপার ... ৩৭ বছরের অভাব মিটাতে অন্তত কিছু সময় তো আমাদের ধৈর্য ধরতে হবে... আমরা হারতে শিখিনি ... আমরা হেরে যাবো না ... আমরা শহীদের রক্ত , আমরা মুক্তিযোদ্ধার রক্ত - আমাদের হেরে যাওয়ার কোন পথ ই নাই ... জয়ের পথ ই আমাদের পথ...

নতুন করে যুদ্ধ শুরু আমাদের ৪২ বছরের পুরনো হিসাব চুকানোর এবং গোটা জাতি কে নতুন এক মুক্তির ভোর দেখানোর ... দেশ টা নতুন করেই গড়তে হবে ... বছরের পর বছর যে ধুলা আর আবর্জনার প্রলেপ পড়েছে জাতির বিবেকে তার সংস্কার করে তাকে সঠিক পথে পরিচালিত করার যে স্বপ্ন তা এক তরুণ নেতৃত্ব ই দিতে পারে ...

অনুজ , তোমাদের বলি - সম্মিলিত শক্তির কোন বিকল্প নাই ... মানুষ শরীরে কিংবা অস্ত্রে কিংবা ক্ষমতায় শক্তশালী হয় না ... মানুষ শক্তিশালী তার মন , মনন এবং মানবতাবোধে ... ব্যাক্তি স্বার্থে কোন প্রত্যাশা নাই কিন্তু জাতীয় স্বার্থে , দেশের স্বার্থে , জনতার স্বার্থে তোমাদের থেকে প্রত্যাশা করি আমরা , আমাদের দাবী রইলো তোমাদের চেতনা ও প্রাণের স্ফুরণ এর প্রতি ... তোমরা মানুষ হবে , তোমরা মানবনীতির চর্চা করবে , তোমরা দেশ কে বাঁচিয়ে রাখবে তোমাদের কর্মে আর মানবতাবোধে ... তোমাদের চেতণার জোয়ারে সব অন্যায় - অত্যাচার - ব্যাভিচার - দুর্নীতি বাংলার মাটি থেকে বিলীন ও বিলুপ্ত হবে ... আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলবে যতদিন না সমগ্র বাংলাদেশ মানবতার গান গাইবে , যতদিন না বাংলাদেশের আপামর জনতা তথা সমগ্র জাতি উন্নয়ন ও সভ্যতার জোয়ারে ভাসবে ...

জয় বাংলা ... মানবতার জয় হোক ...
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×