somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আর কত ???

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৬:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কেউ এড়িয়ে যাবেন না কিংবা ভয় পেয়ে পিছু হটবেন না ... আপনাদের মনের কথা গুলো ই আমি আমার মাথা দিয়ে প্রসব করলাম ... গত ৮ দিন এই প্রসব বেদনায় কাতর ছিলাম ... আজ কিছুটা ভারমুক্ত হতে পারলাম ...

আমাদের দেশ টা এমন কেন হয় না যেখানে দুর্নীতি থাকবে না... অন্যায় - অত্যাচার থাকবে না ...
মৌলিক চাহিদার অভাব থাকবে না...
মানুষ স্বার্থের জন্য অন্যকে মেরে ফেলবে না ... মানুষ অন্যের টা মেরে খাবে না...
অযোগ্য লোকের কদর থাকবে না... যেখানে মানুষ নিজের অযোগ্যতা কে ঢাকতে গিয়ে অন্যের যোগ্যতা নিয়ে খোঁচাখুঁচি ও অসম্মানজনক কুআচরণ করবে না...
যেখানে মানুষ নিজেকে হাইলাইট করার জন্য দেশপ্রেমের নাটক করবে না ... যেখানে মানবতা ও দেশপ্রেমের উরধে কাওকে - কোনকিছু কে স্থাণ দেয়া হবে না ...
যেখানে মানুষ পয়সা আর ক্ষমতার লোভে নির্বাচনে যাবে না, মন্ত্রী- প্রেসিডেন্ট হবে না...
যেখানে মানুষ হিংসার - ঈর্ষার বশবর্তী হয়ে অন্যের সততা ও সৌন্দর্য কে আঘাত করবে না...
যেখানে মানুষ খারাপ কাজের কিংবা ক্ষমতার প্রতিযোগীতা করবে না...
যেখানে মানুষ মানুষ কে পন্য কিংবা হাতিয়ার কিংবা মহরা কিংবা পশু হিসেবে ব্যাবহার করবে না...

আমাদের দেশ টা এমন কেন হয় না যেখানে জাতি , ধর্ম , বর্ণ , দলমত নির্বিশেষে সবাই সবাই কে ভালোবাসবে ...
সবাই সবার আনন্দ , দুঃখ , কষ্ট কে ভাগাভাগি করে নিবে , সবাই সবার বিপদে দৌড়ে যাবে ...
সবাই অন্যায়- আত্যাচারের বিচার দেয়ার এবং ন্যায় বিচার পাওয়ার একটা বিশ্বস্ত প্রশাসন তথা সরকার পাবে ...
যেখানে মানুষ বৃহত্তর পরিসরে সমাজ সেবা করবে...
যেখানে যোগ্য লোক প্রাপ্য সম্মান পাবে ...
যেখানে মানুষ গুলো শুধু ভালো কাজের প্রতিযোগীতা করবে ...
যেখানে মানুষ মানুষ কে শুধুমাত্র মানুষ হিসেবে বিচার করবে ...

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইস্তেহার দেয় - ক্ষমতায় গেলে এটা করবে, ওটা করবে ...
ক্ষমতায় যাওয়ার আগে কেন তারা দেশ ও সমাজে তাদের ভাল কাজের অবদান রাখে না...?
কেন তারা হাজার টা সফল কাজ করে বলে না যে , এই দেখো আমরা তোমাদের জন্য এই এই কাজ গুলো করেছি , ক্ষমতায় গেলে এর দশ গুন ভাল কাজ করে দেশ ও জাতির উন্নতি সাধন করবো???
তারা যদি হাজার কাজ করে আরো কাজের আশ্বাস দিতো তাহলে তাদের কাজের ভলিয়্যুম ই বলে দিতো যে তারা কতটা যোগ্য এবং কতটা সম্মান এবং সরকারি ক্ষমতা তাদের প্রাপ্য...
অর্থনৈতিক স্বচ্ছলতা তো কারো কম নাই , হাজার কোটি টাকা খরচ করে তারা ক্ষমতায় যায়, মন্ত্রী মিনিস্টার হয় - সেই টাকা গুলো দিয়ে কেন বাংলাদেশের মানুষ গুলো কে দারিদ্রমুক্ত করে না ...?
সেই অঢেল টাকা দিয়ে কেন তারা দেশকে সুশিক্ষিত ও স্বনির্ভর করে না...?
বাংলাদেশে এত রিসোর্স তারপর ও কেন বাংলাদেশ এত দরিদ্র ??? এত হতভাগ্য???
বাংলাদেশের এত রিসোর্স যা দিয়ে পাঁচটা জাপান বানানো যায় তাহলে সেই সম্পদ দিয়ে একটা স্বনির্ভর সোনার বাংলা কেন বানানো যায় না???

সরকারী দল ও বিরোধী দল কেন দরকার আমাদের? যেন একজন পথভ্রষ্ট হইলে অন্যজন তাকে কান ধরে ঠিক লাইনে আনতে পারে ... একজন যেন অন্যের সমালোচনা করে ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক কাজ টা আদায় করে নিতে পারে ... একজন যেন অন্যের জন্য 'যম দুয়ারে খাঁড়া' ভূমিকা রাখতে পারে দেশ ও জাতির স্বার্থে ...

বিরোধী দল কোন স্বার্থে সংসদ ছেড়ে চলে আসে??? যেন সরকার ইচ্ছামত লুটপাট ,অন্যায়- অত্যাচার- দুর্নীতি, খুন খারাবি করে নিজেদের উদরপূর্তি করে পরে ঐ বিরোধী দল কেও সেই অন্যায়- অত্যাচার- দুর্নীতি,লুটপাট ,খুন খারাবি করে উদরপূর্তির সুযোগ করে দেয় ??? তারা পরস্পরের মুখে ঠুলী পরিয়ে দেয় , তারা পরস্পরের মুখে কুলুপ এঁটে দেয় ... মুদ্রার এপিঠ আর ওপিঠ ...

দেশ শুধু সরকার আর বিরোধী দলগুলোর ??? বাকী মানুষ গুলো তাদের নির্বাচন জয়ের ট্রাম্প কার্ড ??? তাদের হাতের পুতুল??? আর কত?

গণজাগরণ আন্দোলন এর আল্টিমেটাম ২৬ শে মার্চ পর্যন্ত ... না তারা মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে , না তারা চট্টগ্রামের সমাবেশ করতে দিয়েছে , না তারা জামাত-শিবির এর রাজনীতি ব্যান করার আইনি প্রক্রিয়া শুরু করতে পেরেছে , না তারা দেশের সহিংসতা বন্ধ করতে পেরেছে ... আন্দোলন কারী রা মুখপাত্রের মুখ চেয়েই বসে আছে ... ৩ দিনের ভেতর কি এমন আলাদীনের চেরাগ জ্বলে উঠবে ???

ভোটের রাজনীতিতে সব দলের ই রাজাকার দের প্রয়োজন , ভোটের রাজনীতিতে সব দলের ই যুদ্ধাপরাধীদের প্রয়োজন ... শহীদ মুক্তিযোদ্ধা কিংবা বীর মুক্তিযোদ্ধা কিংবা বীরাঙ্গনাদের ঋণ কোনদিন ই শোধ হবার নয় কিন্তু তাদের প্রতি ন্যায় করা সম্ভব ছিলো , তাদের ত্যাগের প্রাপ্য সম্মান দেয়ার চেষ্টা করা সম্ভব ছিলো কিন্তু ভোটের রাজনীতি তার কিছুই হতে দিবে না ...

সাধারণ মানুষ , আমজনতা আমৃত্যু কন্যা দায়গ্রস্ত পিতা-মাতার মতো দায়গ্রস্ত ই থেকে যাবে ...

যারা ক্ষোভে ক্রোধে যন্ত্রনায় অপমানে মনে মনে গুমরে কাঁদছিল তারা সাহস করে রাস্তায় নেমেছে , জয় বাংলা স্লোগান দিয়েছে , ন্যায় পাবে বলে স্বপ্ন দেখেছে , হাল না ছেঁড়ে জোরে কণ্ঠ্য ছাড়তে পেরেছে - এই হলো অন্ধের ষষ্ঠী ...

আমি প্রতি মুহূর্ত আশাবাদী ... আমি হেরে যেতে যেতেও আশা ছাড়ি না ... যতক্ষণ প্রাণ আছে ততক্ষন আমার আশা এবং স্বপ্ন ও বেঁচে আছে ... আমি হতাশ কিংবা ভীত নই ... আমি বিবেক গুলো কে আরেকবার সচল করতে চাই ... আঘাত করতে চাই... সবাই মিলে বাঁচার মতো বাঁচতে চাই

কোন মানুষ এর বিশ্বাস যখন ভেঙ্গে যায় , মানুষ যখন প্রতাড়িত, মানুষ যখন ব্যাবহৃত হয় তখন আমার ভাল লাগে না , সহ্য হয় না , আমি মেনে নিতে পারি না , আমার কষ্ট হয় , আমার মনে হয় কেউ আমার পিঠে ছোঁড়া ফুকে দিয়েছে ...

আমরা ৪২ বছর ধরে এই পিঠে ছোঁড়া বসানো এবং পিঠে ছোঁড়া খাওয়া জাতি ... আর কত ???
জয় হোক মানবতার ... জয় বাংলা ...
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×