somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিচার মানি, কিন্তু তালগাছটা আমার

১৭ ই মার্চ, ২০১০ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছাত্রশিবির বাংলাদেশের ইতিহাসে বর্তমানে একটি হট ইসু্যতে পরিণত হয়েছে। এটা সম্ভব হয়ে পত্র-পত্রিকা ও মিডিয়ার সৌজন্য। আগে শিবিরের নাম শুনলেই একশ্রেণীর শিক্ষার্থী ও জনতা ভয়ে শিউরে উঠত। কিন্তু এখন সেটা হয় না। কারণ, মানুষ এখন সচেতন। যা সম্পর্কে রটনা হয়, তার সত্যিকার ইতিহাস জানতে চায়। তাই তো শিবির সম্পর্কে জানছে সবাই আর আশ্চর্য হচ্ছে, পত্র-পত্রিকার লেখা, টিভি নিউজ আর বিরোধীদের কথার সাথে কোনোই যে মিল নেই! শিবিরের ছেলেদের আদর্শে মুগ্ধ হচ্ছে সবাই। অনেকে তো পণ করে ফেলেছেন তার ছেলেটি বড় হলে শিবিরের হাতে তুলে দেবেন।
আমার বক্তব্য সেটা না, পত্র-পত্রিকা, মিডিয়া বা সরকার পক্ষ ও বিরোধী পক্ষ কে কী বলল বা করল তা নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার মাথা ব্যথা সেখানে, সরকারের এই উগ্র পদক্ষেপে লাভ হলো কার? আমার তো মনে হয় জাতি কিছু সম্ভাবনাময় তরুণকে ইচ্ছে করেই গলাটিপে হত্যা করছে। তাই সরকারকে বলব, এখনও সময় আছে, ওসব প্রতিহিংসা বাদ দিয়ে দেশের কল্যাণে মনোযোগী হোন। তাতে বরং পরবর্তী মেয়াদে ক্ষমতায় আসা সহজ হবে। নইলে সঠিক জবাব দিতে এ জাতি জানে, বহুবার তা দিয়েছেও।

সর্বশেষ, গতকাল এক আলোচনা সভায় আ'লীগের ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, 'শিবির একটি বটগাছে রূপান্তরিত হয়েছে। ৪০ বছর ধরে তারা ধীরে ধীরে এ পর্যায়ে এসেছে। একে কেটে ফেলতে হবে।'
কে না জানে, বটগাছ ক্লান্ত পথিককে ছায়া প্রদান করে তার মনে প্রশান্তি প্রদান করে! শিবিরও বোধকরি পথহারা ছাত্রসমাজকে পথের সন্ধান দিয়ে তাদের জীবন গঠনে সহযোগিতা করছে। তাই জিঘাংসার রাজনীতি পরিহার করে ভালোকে ভালো হিসেবে মেনে নেয়ার চর্চা শুরু করলে দেশ ও জাতি উভয়েরই লাভ।

আমি জানি আমার এই লেখা পড়ে একশ্রেণীর ব্লগার দৌড়ে আসবেন মাইনাস দিতে এবং বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করবেন। কিন্তু তাদের বলব, আমি তো কোনো দলের হয়ে কথা বলছি না, যা সত্য তাই প্রকাশ করছি। পারলে এর জবাব দেবেন এবং সেই অনুযায়ী কমেন্ট করবেন। আমি বাংলাদেশকে ভালোবাসি তাই দেশের কল্যাণ কামনায় নিজেকে নিয়োজিত রাখতে চায়। এজন্য কাকে বিচার করতে হবে, কাকে করতে হবে না- সেদিকে তাকাতে চাই না। জামায়াতের শীর্ষ নেতাদের বিচার করে যদি দেশের মঙ্গল করা যায়, তাহলে আজই তাদের বিচার করা হোক।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১০ রাত ৯:২৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×