somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-১৪

০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





আমার কন্যার চুল কাটাতে ও চুল একেবারে ফেলে দিতে দুটোতেই প্রচুর আপত্তি।

তার চুল বেশি বড় হয়ে যাওয়ায় গরমে ঘামাচি ওঠার সম্ভাবনা ও গোসলের পর পানি না শুকানোতে জ্বর, ঠান্ডা লাগাতে আমরা দুজন মিলে সিদ্ধান্ত নিলাম বাবু যখন ঘুমিয়ে থাকবে তখন চুপি চুপি তার মাথা ন্যাড়া করে দেওয়া হবে।

অবশ্য মাথা ন্যাড়া করার আগে বাবুকে ডেকে বলা হলো, যদি তুমি চুল ন্যাড়া করে ফেলো তাহলে তুমি যা চাও তাই দেয়া হবে। চকলেট, আইসক্রিম, বিস্কুট, বেলুন এমনকি নতুন জামা। কিন্তু সে কোন প্রলোভনেই রাজি হলো না।

তাই গত সপ্তাহে দুপুরে খেয়েদেয়ে বাবু যখন গভীর ঘুমে তলিয়ে গেল তখন তার মা চুপিচুপি ব্লেড দিয়ে তার মাথার চুল সব ফেলে দিল।

কিন্তু যেই মাথার নিচের অংশের চুল ফালাতে যাবে বলে বাবুকে কাত করলো অমনি তার ঘুম ভেঙে গেল। সে তার মাকে তার মাথার পাশে দেখে বলে উঠলো, কি করছো ? তুমি কি করছো এখানে ? তারপর সে তার মাথায় হাত দিয়ে চুলের অস্তিত্ব না পেয়ে আর্তনাদ করে উঠলো।

সে বিছানা থেকে উঠে দৌড়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের চুলহীন মাথা দেখে প্রথমে বিস্মিত হল এবং পরে কান্না শুরু করল। তার সেই প্রচন্ড কান্না থামাতে না পেরে কন্যার মা আমাকে ফোন দিয়ে বলল, তাড়াতাড়ি বাসায় আসেন। বাবুর কান্না কিছুতেই থামানো যাচ্ছে না।

ফোনে বাবুর কান্নার আওয়াজ শুনে আমি তাড়াতাড়ি অফিস থেকে বাসায় ফিরলাম সাথে আইসক্রিম, চকলেট আর বেলুন নিলাম।

কিন্তু সে সবগুলো খাবার ফেলে দিল এবং তার মাথার পিছনের অংশে যে চুলগুলো সেগুলো আর কাটতে দিল না।

তারপর আমার মোবাইলটা নিয়ে কার্টুন দেখে ঠান্ডা হলো। দুদিন পর স্বেচ্ছায় বাকি চুলগুলো ফেলে দিতে রাজি হল।

সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×