somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেডাম বাবা গ্যাং

২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হেডাম বাবা গ্যাং নামটা শুনতে বেশ অদ্ভুত মনে হয়। এই অদ্ভুত নামের আড়ালে সম্প্রতি রাজধানীতে গড়ে উঠেছে নতুন একটি অপরাধ সাম্রাজ্য। এই সংগঠনটি গড়ে উঠেছে বখাটে কিছু কিশোর যুবা নিয়ে। চুরি, ছিনতাই, খুন, ডাকাতিসহ নানা অপরাধের সাথে জড়িত তারা। সবচেয়ে ভংঙ্কর অস্ত্র হচ্ছে এই টিমের নারী সদস্যরা।

ফেসবুক, হ্যাটসএ্যাপ, ইম্যু, মেসেঞ্চার, ভাইপারসহ আরও নানা এ্যাপস ব্যবহার করে, রূপ যৌবন ব্যবহার করে পরিচয় ও প্রেমের ফাঁদে ফেলে, ব্ল্যাকমেইল করে হাতিয়ে নেয় লক্ষ লক্ষ টাকা। কখনো কখনো কারো কারো প্রাণ। এদের প্রধান আস্তানা হচ্ছে মিরপুর। মিরপুরে রিফাত হত্যাকান্ডের সাথে জড়িত এই গ্যাং।


ব্রাক্ষ্মবাড়িয়ার নবীনগড়ে একটি চুরির ঘটনা থেকে আটককৃত অপরাধী যাকারিয়া নামের একজন এই হেডাম বাবা গ্যাং এর সদস্য ধরা পড়লে। পুলিশি তদন্ত উঠে আসে এই -হেডাম বাবা গ্যাং এর নাম ও এর সদস্যদের ধরণ ও নেটওয়ার্কের বিস্তারিত বিবরণ। প্রযুক্তি নির্ভর অত্যন্ত কৌশলী ও শক্তিশালী এই গ্যাং এখন এক আতঙ্কের নাম। ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, ফেনী, ব্রাক্ষ্মবাড়িয়া হয়ে সিলেট পর্যন্ত এদের বিস্তৃতি রয়েছে। এরা আন্তর্জাতিক মাদক, চোরা সিন্ডিকেটের সাথে জড়িত।

চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইল করে যে টাকা আসে সেটা মাদক চোরা চালানে ইনভেস্ট করে। এভাবেই দেশের প্রতিটি বিভাগে এমনকি জেলায় গড়ে উঠেছে গ্যাং কিশোর গ্যাং। খুন, নারী উত্ত্যক্ত, ধর্ষণসহ এহেন কোন অনাচার নেই তারা করে না। ঢাকাসহ বিভিন্ন জায়গায় গাংচিল, ম্যাক্স পলু, বাট্টু বাহিনী, পটেটো, কবজি কাটা গ্রুপ, ডাইল্লা গ্রুপ, এলেক্স গ্রুপ,রাব্বী গ্রুপ, রকি গ্রুপ, মুন্না গ্রুপ, হৃদয় গ্রুপ, হাসান গ্রুপের লাল বাহিনীসহ কত যে নামে বেনামে কিশোর গ্যাং রয়েছে তার হিসাব নেই। উত্তরা, মোহাম্তদপুর এলাকায় এদের এত দাপট যে এলাকবাসী এদের নাম মুখে নিতেও ভয় পায়।

যদি এখনই এদের প্রতিহত করা, রুখে দেওয়া বা সমূলে নিমূল করা না হয় তবে একদিন আমার আপনার সন্তান চোখের সামনে লাশ হয়ে ফিররে তখন চোখের পানি ফেলা ছাড়া আর কোন কিছুই করার থাকবেনা।


সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২৫ দুপুর ১২:৩২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×