somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজেদের স্বাধীন ভূমিতে থাকতে চায় রোহিঙ্গারা

০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রোহিঙ্গারা চান তাদের স্বাধীন ভূমিতে নিরাপদে বসবাস করতে। যেখানে মগরা তাদের অত্যাচার করতে পারবে না। স্বাধীনভাবে নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চান তারা। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে তাদের সঙ্গে কথা বলে এমনই চিত্র পাওয়া গেছে।
কথা হয় ১৪ বছরের আয়াসের সঙ্গে। সে জানায় তার বাড়ি আরাকান রাজ্যের বাংলাদেশ লাগোয়া ফকির পাড়ায়। তারা যেদিন বাংলাদেশে চলে আসে সেদিন মগরা তাদের বাড়ি থেকে বিতারিত করার জন্য হামলা চালায়। এসময় তারা মগদের বিরুদ্ধে হান্ডা (গুলতি) দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। তাদের প্রতিরোধে মগরা পেরে উঠতে না পারায় সেনাবাহিনীর সাহায্য চায়। সেনাবাহিনী আসতে দেখে আয়াসের পরিবার বাংলাদেশের দিকে পালাতে থাকে। সর্তক থাকায় তাদের পরিবারের কোন সদস্য মারা যায়নি। কিন্তু স্বাধীনতার জন্য এই ছেলে উন্মুখ হয়ে আছে।


আয়াস জানায়, তারা চায় নিজেদের স্বাধীন ভূমিতে স্বাধীন ভাবে বাঁচতে। কিন্তু মগদের জন্য তা পারছে না। তাই ১৪ বছরের এই কিশোর বলে, ‘মগগো থিকা আমাগো হিম্মত বেশি, অস্ত্র দেন মগরা আমাগো লগে পারবো না।’
গুলতি দিয়ে কি ধরণের প্রতিরোধ করা যায় স্থানীয়রা জানান, এইটি এমন এক প্রচলিত আদিম অস্ত্র যা ঠিকমত মারতে পারলে মানুষ মারা যায়। তাই এই অস্ত্র দিয়ে রোহিঙ্গারা প্রায়ই প্রতিরোধ করে থাকে।
কথা হয় একই ক্যাম্পের ১২ বছর বয়সের আরাকানের মন্ডু এলাকার মো. আলম আর নোকায়তের সঙ্গে। তাদের কথায়ও আয়াসের প্রতিধ্বনি পাওয়া গেছে। সেনাদের গুলিতে আলমের ৪ বোন আর নোকায়েতের এক বোন মারা গেছে।


অন্য এক ক্যাম্পের ৩২ বছরের আবু সিদ্দিক। স্ত্রী, ৫ সন্তান, মা আর ৪ বোন নিয়ে সড়গাজির বিলে বাস করতেন। রোহিঙ্গা বিতারণ শুরু হলে সবাইকে নিয়ে বাংলাদেশে আসার পথে সন্তানসম্ভবা স্ত্রী সেনাবাহিনীর গুলিতে মারা যায়। এখন তিনি চান অস্ত্র। অস্ত্র পেলে তারা নাসাকার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবেন।
এই বিষয়ে বান্দরবানের বিজিবি সদস্যদের সঙ্গে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে জানান, সত্যিই রোহিঙ্গাদের সাহস বেশি সহযোগিতা পেলে নাসাকা ওদের সাথে পারবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ব্লাইন্ড স্পট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৩৭



ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৫৫

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

×