somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ একটা ইরাকি ছবি দেখলাম... নাম “Bekas” (নিরাশ্রয়)...

২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ইরাকি ছবি দেখলাম... নাম “Bekas” (নিরাশ্রয়)...

কাহিনীঃ ছোট ছোট দুটো বাচ্চাকে নিয়ে... তাঁদের বাবা যুদ্ধে মারা যান... মাও মারা গেছেন... বাবা-মা মারা গেলেও তাঁদের তো বেঁচে থাকতে হবে... তারা প্রতিবেশীর কাছ থেকে জুতা পালিশ করার সরঞ্জাম ধার করে মানুষের জুতা পরিস্কার করে জীবিকা নির্বাহ করে... একদিন তারা যখন খেলা করছিল, তখন হঠাৎ করে একলোক ঘোষণা দিল, সুপারম্যান দেখানো হবে, এক দিনারের বিনিময়ে... কিন্তু তাঁদের কাছে এক দিনার নাই... সেইজন্য তারা চুরি করে সুপারম্যান দেখতে লাগল... কিন্তু বিধিবাম, ধরা পরে মার খেল... তারা তখনই সিদ্ধান্ত নিল যে আমেরিকা যাবে... সেখানে যেয়ে সুপারম্যানকে নিয়ে আসবে... এবার শুরু হল তাঁদের সুপারম্যানের দেশ আমেরিকা যাওয়া নিয়ে কাহিনী... ছবি একটু একটু আগায় আর মজা বাড়তে থাকে... ছবিটা এতই মজার যে, আপনি একটুও বিরক্ত হবেন না... বরং বিরক্ত হবেন তখন যখন দেখবেন কিভাবে কিভাবে যেন সিনেমাটি তাড়াতাড়ি শেষ হয়ে গেল...

তবে কয়েকটা সংলাপ খুব শিক্ষণীয় লেগেছে... উদাহরণ স্বরূপ...
১) আপনি ভদ্রলোক হলে আপনার জুতা ময়লা কেন??
২) প্রতিবেশি বাবা খালিদ বলল, কখনও তোমার ভাইকে ছেড়ে চলে যাবে না...
৩) প্রত্যেকটা প্রাণীরই সম্মান আছে... সে প্রাণীটি যদি গাধাও হয়ে থাকে...
৪) একটা পর্যায়ে ছোট ভাই বড় ভাইটিকে বলে, “আমার সুপারম্যানকে লাগবে না... তুইই আমার সুপারম্যান...”
৫) ছোট ভাই কোন ভুল করলেই বড়ভাই একটা করে থাপ্পড় দিয়ে সেটা ভুল হল কেন তা বুঝিয়ে বলবে... (যেটা আমার ক্ষেত্রেও ঘটেছে... :P )

ছবিটি দেখলে আপনি নস্টালজিক হতে বাধ্য হবেন... কারণ আমি হয়েছি... আমরাও দুই ভাই... দুই ভাই থাকলে যা করা হয়, সিনেমার এই দুই ভাইও তাই করেছে... এই দুজন খুব মারামারি করে কথা বলা বন্ধ করে দিয়েছে... একটু পরে বড়ভাই এসে ছোটটার কাছে মাফ চেয়ে, আবার আগের মত তারা খেলা শুরু করে দিয়েছে... আর যাদের ভাই নেই, তারাও বড্ড আফসোস করবেন... না, একটা বড়ভাই কিংবা ছোট ভাই থাকলে শৈশবটা কতই না মধুর হত...
আমি অনেক অনেক ভাগ্যবান... আমার একটা সুপারম্যান আছে... আর সে হল আমার বড়ভাই... আমার বড়ভাইই আমার কাছে সুপারম্যান... আমার কোন সুপারম্যান লাগবে না... আমি শুধু তোকে চাই ভাই...

ছবিটা না দেখে থাকলে এখুনি দেখুন... না হলে জীবনে সেরা একটা ছবি দেখা থেকে মিস করবেন... বিফলে সময়+মেগাবাইট+টাকা সব আমি দিব...




Movie link: Click This Link

Bangla Subtitle Link: Click This Link
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:৪২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×