
গতকাল যেখানে পড়েছিল একটা লাশ
একই স্থানে বা অন্যত্র একই বা ভিন্ন অন্য কারণে আরেকটি লাশের স্যুভেনির
শোভা বর্ধন করছে! রাজপথ তাজা শোণিতে রঙ্গিন,
‘যেন লাল গালিচা বিছানো’ সংবর্ধনার অপেক্ষায় নব্য কোন হার্মাদ হালাকুর?
অবিরাম লাশের পর লাশ পড়ছে,
বাড়ছে ত্রাসের পর ত্রাস।
জনমনে শঙ্কা, উৎকন্ঠা, ভয়, চরম অনিশ্চয়তা,
উঠছে নাভিশ্বাস!
ভাঙ্গছে বিশ্বাস!
এ কোথায় আছি আমরা?
যেন ড্রাগনের রাজ্যে বসবাস!
চারিদিকে কেবল হুতাশন,
ভাইপারের বিষ নিঃশ্বাসে ভারী বাতাস
আর নেকড়ের ক্রূরদৃষ্টি।
আহ! কী অনাসৃষ্টি!
দিগন্ত জুড়ে কেনো লালাকাশ?
হবে বুঝি রক্তাক্ত বৃষ্টি!!
হ্যাঁ? হবে হয়তো?
তাইতো দেখছি এতোসব
ডাকিনি যুগিনীর গুষ্ঠি?
অপার্থিব পরিবেশ,
ভয়ে কাঁপছে আশপাশ,
আর,তাজা শোনিতের তীব্র গন্ধে,
নিঃশ্বাস ভারী; দম বন্ধ করা বাতাস!
কী নিদারুণ অপচয়!
মানুষের জীবনের নেই
ছিটেফোঁটা ও দাম নিশ্চয়?
কোথায় এর শেষ?
থামবেনা কী এই অসহনীয় বিদ্বেষ?
স্বাভাবিক হবে না কী কোনদিন, আর-
ফিরবেনা সুন্দর,স্বাভাবিক পরিবেশ?
পুনশ্চঃ নিচের এই শিশুটির মতো এমন নিরাপদ নির্বিঘ্ন বাংলাদেশ চাই। চাইনা এমন আতংক আর জিঘাংসার রূপ কোনদিন কোন সময়। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।

** কবিতাটি রিপোস্ট করলাম।
বিঃদ্রঃ- কবিতাটি "গল্প-কবিতা'র-মার্চ ২০১৫"দিগন্ত" সংখ্যায় প্রকাশিত
http://www.golpokobita.com/profile/moin1976
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


