দীর্ঘ একমাস সিয়াম সাধন শেষে আসছে পবিত্র ঈদ-উল-ফিতরে সবাইকে একরাশ উষ্ণ ব্যথা ভরা অনেক অনেক রক্তে রঞ্জিত চরম লজ্জায় মাথা হেট হয়ে যাওয়া ঈদ শুভেচ্ছা।

এমন বেদনাময় ঈদ কখনো চাইনি।কখনো চাইওনা। তাই, মিছামিছি ঈদ মোবারক বলে অসহায়ের মতো এতগুলো মুল্যবান জীবনকে অপমান করতে চাইনা।
হৃদয়ে ব্যথার প্রচন্ড হুতাসন! কীভাবে বুঝাই?
তারপরও, ঈদ কী আসবেনা?
আগামী কালই তো ঈদ।
তাহলে, মেকি হাঁসি দিয়ে সবাই সবাইকে কী ঈদ মোবারক বলবেনা?
রাষ্ট্রের কর্ণধারগণ? তাহারা কী পারবেন এই ব্যথা এই লজ্জা এই ব্যর্থতার অপমান কাঁধে নিয়ে মেকি হাঁসি দিয়ে ঈদ উদযাপন করতে?
মনে হয় পারবে!! কারণ, এরা বড়ই নির্লজ্জ!
ব্যর্থ এসব অপদার্থ শাসকরা সুপথে ফিরে আসুক এই প্রার্থনা করি।
অবশেষে,
আমাদের জাতীয় জীবনে এমন রক্তাক্ত অধ্যায় আর না আসুক।
আমরা আনন্দে মুর্ছা যাব! সুখি হবো! খুশি হবো!
আর, স্বজন হারা মানুষেরা? কান্নায় বুক ভাসাবে?
তাই, ঈদ এসেছে, ঈদ আসবে। কিন্তু, হে বিশ্বাস ঘাতক হৃদয়,হে পাতকি, তুই কী পারবি ঈদ করতে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

