পতিতার উক্তি
------------------------------------
পবিত্র গঙ্গার ঢেউয়ের ন্যায় মিষ্টি যর্দা আর খয়ের মেশানো পানের রস মাখানো ঠোট যুগলের সরলউক্তি, বাবু গো ও বাবু,
ছিদ্রটা দিন দিন ছোট হয়ে যাচ্ছে।আর যে কুলোতে পারছিনাকো।আমেনা মোমেনাদের দিকে তবে কি দৃষ্টি ফিরিয়েই নিলে গো বাবু।তোমরা যদি একালে এসে আমাদের এড়িয়েই চলো, তবে দরকার কি ছিলো, মিছেমিছি কাছে আসার।এতো আপন করে সতী-সাবিত্রীর স্বপ্ন দেখাবার।পাড়া থেকে তাড়িতেই দিলে। শেষে আশ্রয় হলো এই স্যাঁতস্যাঁতে বদ্ধ ঘরে।আমাদের রুপ-যৌবন, বসত-বাড়ি সবই তো নিলে।এখন একটু প্রান খুলে হাওয়াও কি খেতে দেবে নাকো।এতো নিষ্ঠুর হলে কি করে গো বাবু।তোমাদের কারনে ছিদ্রটা যে দিন দিন ছোট হতে চললো।
কেউ কি আসবে নাকো ছিদ্র বড় করে দেয়ার জন্য ???
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



