বলো ছোট কি অভিমান করলে, কেন করলে...?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঠিক বুঝে উঠতে পারছিনা কষ্টগুলো এক সাথে করে প্রকাশ করতে হয় কিভাবে অথবা কত জোরে চিৎকার করে কাঁদলে বুক টা হাল্কা হবে ! কে আমায় দাদা বলে ডাকবে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে সংবাদের নানা খোঁজ নিয়ে মাহমুদুল ইসলাম রনি কে আর দেখতে পাব না! বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম'র তরতাজা খবর আর সে পাঠাবে না । ইবি'র সাংবাদিকতার পাঠচুকে একবুক আশা নিয়ে সাম্প্রতি ও পাড়ি জমিয়েছিল ঢাকায়। দক্ষতা আর মেধায় বাংলানিউজের নিউজরুম এডিটর হিসাবে কাজ শুরু করেছিল। সোমবার সকালে বাংলানিউজ অফিস ডিউটিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রনি। সহকর্মীরা দ্রুত তাকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা জানান, তিনি ম্যাসিভ হার্ট অ্যাটাক করেছেন। মাত্র ২৫ বছরের জীবন নিয়ে কেন এসেছিলে রঙ্গমঞ্চে..? বুকটা হাহাকার করছে....শূন্যতায় ভরে উঠছে চারিদিক। আমাকে একজন সংবাদকর্মী হিসাবে প্রথম আলোর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাকিব পরিচয় করিয়ে দেয় রনির সাথে। প্রায় ৩বছর আগের কথা, তারপর যতবার ক্যাম্পাসে গিয়েছি সে আমাকে কত যে আপ্যায়ন,কত যে সম্মান করত কেমনে তা ভূলব। কথায় কথায় বলত দাদা এটা করেন, ঐ নিউজ টা করেন, আপনি ভাল কাজ করেন..হায় কত প্রশংসা, কত ভালবাসা। আমি কয়েকমাস আগে ঢাকা গিয়ে বাংলানিউজ অফিসে দেখা করতে গিয়েছিলাম ওর সাথে...এই অনলাইনের বিশাল ক্যান্টিনে আড্ডা হলো,আপ্যায়ন করিয়েছে আপনের মতো...সাথে ছিল ওর আরেক সহকর্মী প্রভাষ, দুজনই আমাকে পাগলের মতো ভালবাসে,কি করে ভূলব! ফেরার সময় কানে কানে রনি বলেছিল...অনেকের চেয়ে ভাল করতে পারব, একটা প্রমোশন হয়ে যাবে...! তারপর আর কথা হয়নি, কিছুক্ষন আগে ওর দাফনও হয়ে গেল মাগুরায় গ্রামের বাড়িতে। পোড়া কপাল আমার, ওর মৃত্যু সংবাদ আমি পায়নি..যেতে পারলাম না, শেষবারের মতো দেখতে পারলাম না অহংকারহীন কাবু শরীরের হাস্যোজ্বল শ্যামলা রনি কে। রনির সাবেক সহকর্মীরা ইবি থেকে গিয়েছিল মাগুরায়,দাফন করে ফিরছে। থাক রনি তুমি মরোনি...তোমার মৃত্যু সংবাদ আমি সইতে পারব না। সাংবাদিকতায় তোমার প্রমোশনের খবর শুনব...আমি আর কিছু জানতে চাই না বুঝতে চাই না। তোমার এই ছবি টাতেও তাকাতে পারছি না...বলো ছোট কি অভিমান করলে, কেন করলে...!
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।