বর্তমানে ফেসবুক বহুল পরিচিত ও ব্যবহৃত একটা সামাজিক সাইট। এই ফেসবুকে বর্তমানে সব চেয়ে বেশি ক্রাইম হচ্ছে। সব চেয়ে খারাপ লাগে ছেলেরা মেয়েদের নামে আইডি ওপেন করে প্রতারিত করে বিভিন্ন ছেলেদের। কিন্ত তার দায় বহন করতে হয় মেয়েদের। মেয়েদের নিয়ে এত অশ্লীল স্টেটাস দেই ছেলেরা মনটা খুব খারাপ হয়ে যায়, আর যদি প্রতিবাদ করে কমেন্ট করা যায় তাহলে তাকে এত অপমান করা হয় যে নিজের সম্মান বাচানোর জন্য পালিয়ে আসতে হয় সেই বাধনের প্লাকার্ডের মতন।
অনেক সময় অনেক ছেলে ইনবক্স এ প্রশ্ন করে আপনি ছেলে নাকি মেয়ে? আবার অনেকে বলে আপনি ফেক আইডি। এতসব বাজে সিসুয়েশন এর মাঝে মেয়েদের ফেসবুক ব্যবহার করতে হয়। কিন্ত কেন এই বৈসম্যতা।
একটা ছেলে আইডি রিকুয়েষ্ট দিলে প্রশ্ন নাই, কিন্ত মেয়ে আইডি হতে রিকুয়েষ্ট দিলে কত প্রশ্নের সম্মুখীন হতে হয়, আপনার আসল নাম, ছবি দেন, বা ছবি থাকলে বলে আপনি তো অনেক সেক্সি, আবার বলে বয়স কত, বয়ফ্রেন্ড আছে কিনা, প্রেম করতে চাই কিনা, মোবাইল নাম্বার দেন কথা বলবো, এবাউট এ মোবাইল নাম্বার থাকলে বলে আপনি খারাপ মেয়ে তাই ফেসবুকে মোবাইল নাম্বার দিয়েছেন। ইত্যাদি বিড়ম্বনায় পড়তে হয়। বর্তমানে এই সমস্ত দেখে ফেসবুকের প্রতি ঘেন্না জমে গেছে।
আচ্ছা ফেসবুকে এমন হলে কেমন হয়?
ছবিঃ ছবি দিতে হবে যেকোনো প্রাকৃতিক দৃশ্য বা কার্টুন জাতীয়,
আইডি নামঃ যেকোনো সাংকেতিক নাম
জেন্ডারঃ মানুষ
এই কয়টা সংশোধন করলেই ফেসবুকে অনেক নোংরামি কুম্বে আশা করা যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


