ব্লগের "সকল পোষ্ট" অপশন টা দেখে শুরুতে আমার ধারনা হয়েছিল বুঝি ব্লগে যারা লিখে তাদের সব লেখা ক্রমানুযায়ী সাজানো থাকে। এরপর দেখলাম একটা নোটিশ "সামহোয়্যার ইন ব্লগে... আপনাকে স্বাগতম। আপনাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেবার আগে আপনাকে ৩ দিন পর্যবেক্ষনে রাখা হবে। প্রথম পাতায় লেখা পোষ্ট করার সুবিধা পেতে ভালো লেখা পোষ্ট করুন এবং ব্লগের নিয়ম মেনে চলুন। "
ওকে, নোটিশটা দেখে ভাবলাম ৩ দিন পর বুঝি সব লেখা সাজাবে তাই আমি ৩ দিন অপেক্ষা করলাম। এরপর ৪ , ৫, ৬, ৭ দিন পর্যন্ত অপেক্ষা করলাম, ব্যাপারটা বুঝার জন্য।
কিন্ত না, এবার আমি বেশ কিছু লেখকের পাতা বের করলাম। কারোটা সকল পোষ্টে সাজানো আছে, কারোটা নেই। আরো পর্যবেক্ষন করলাম এমন অনেক লেখকের লেখা খুব ভাল কিন্ত সকল পোষ্ট এ সাজানো নাই, আবার এমন অনেক লেখকের লেখা পড়ার রুচি নাই কিন্ত তাদের লেখা সকল পোষ্টে সুন্দরভাবে সাজানো।
এবার একটা ধারনা আসলো। আর তা হলো সম্ভবত এই ব্লগএর যারা এ্যাডমিন , সাংবাদিক, বা প্রভাবশালী শুধুমাত্র তাদের লেখাগুলো ই সকল পোষ্ট এ সাজানো হয়, আর সাধারন লেখকদেরটা না।
তাহলে সকল পোষ্ট কথাটা লেখা খুব হাস্যকর নয় কি?
কথাটা হওয়া উচিত ছিল "স্বল্প পোষ্ট" বা "মনোনীত পোষ্ট" বা "এ্যাডমিনস পোষ্ট" বা "সাংবাদিক পোষ্ট"
তাহলে আর এই লেখা বিভ্রান্তিতে পড়তে হয়না সাধারন লেখকদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


