এই চঞ্চল মন আজ কেন হায়, হারিয়ে যেতে চাই কোন অজানায়,
জীবনের ক্ষনে আনন্দ এ প্রাণে, কে দিল ভরে গানে গানে”।।
”আকাশের ঐ নীল গগনে, মধুফুল আকা তব কাননে,
ভালবাসা স্বপনে শয়নে, আছে মোর হৃদয়ে মরমে।।
এই সুন্দর পৃথিবীর মাঝে, মন কোথা উড়ে কে জানে,
জীবনের ক্ষনে আনন্দ এ প্রাণে, কে দিল ভরে গানে গানে।
”এই চঞ্চল মন আজ কেন হায়, হারিয়ে যেতে চাই কোন অজানায়
জীবনের ক্ষনে আনন্দ এ প্রাণে, কে দিল ভরে গানে গানে”।।
”সাগরের ঐ তীর মোহনা, হৃদয়ের যত মোর বাসনা,
ভালবেসে যাব মোরা দুজনে, দুর করে যত সব বেদনা।।
এই অন্তর গগনের তরে, মন সুখ দিকে কে টানে,
জীবনের ক্ষনে আনন্দ এ প্রাণে, কে দিল ভরে গানে গানে”।
”এই চঞ্চল মন আজ কেন হায়, হারিয়ে যেতে চাই কোন অজানায়
জীবনের ক্ষনে আনন্দ এ প্রাণে, কে দিল ভরে গানে গানে”।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।