জীবনভর মানুষের উপকার ছাড়া ক্ষতি করিনি। কিন্ত আমার ক্ষতি অনেকে চেয়েছে, ক্ষতি করার চেষ্টা করেছে, ক্ষতিগ্রস্থ ও হয়েছি। কিন্ত সহ্য করেছি, নিরবে কেদেছি আর আল্লাহ এর কাছে শান্তনা চেয়েছি।
ছাদে একটা মরিচ গাছ দিয়েছিলাম টবে। ফুল ধরেছিল, মরিচ ও ধরেছিল ২টা। কিন্ত কে জানি আমার মরিচ গাছটা গোড়া থেকে ভেঙ্গে দিয়েছিল।
খুব কষ্ট পেয়েছিলাম তাই খুব কেদেছিলাম সেদিন। আমি তো কারো ক্ষতি করিনা, কিন্ত আমার ক্ষতি কেন মানুষ করে?
টবটা নিচে নামিয়ে বারান্দায় রেখেই সেই ভাঙ্গা গাছটাতে পানি দিয়েছিলাম যত্ন করে। তারপর চলে গেছিলাম বান্দরবনে বেড়াতে।
এসে দেখি আমার ভাঙ্গা গাছের গোড়া থেকে ওনেক কুশি আর পাতা বের হয়েছে।
আমার কষ্টের মুল্য এমনটাই। I love U, Allah


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


