ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!
দাও ঢেলে, অফুরন্ত আলো
গায়ে মেখে, ছাড়ি কালো
ভাল্লাগেনা অন্ধকার আর
সূর্যদ্বয়ের আলো তোমার?
আর একটু বেশী চাই যে আলো নিতে।
ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!
ঝির ঝির ঝির হাওয়া মাখা
শ্নিগ্ধ শ্যামল মায়া ঢাকা
ভাল্লাগেনা তর সইতে দেরী,
অকুন্ঠভরা আলোর বেরী,
হৃদয়ভরে তার স্বাদ যে চাই পেতে।
ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!
নীলাকাশে সাদা মেঘের মেলা
করছে লুকোচুরি খেলা
পরাণ ভরে দেখতে যে তাই
পারছিনা এই আলো ছায়ায়
আর একটু আলো দাও, আবছা আধার পথে।
ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!
চাঁদ তাঁরা নেইকো যে আর
একটু আলো চাইবো যে ধার,
না পেয়ে কোনই উপায়
তাইতো তোমার পথে ধায়
এমনি না দাও, কিনেই নেব এক কড়িতে।
ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!
ঝরঝর ঝর ঝরছে বকুল
নদীর পানি ছাপিয়ে দুকুল
ইচ্ছে করে ফুল কুড়াতে
নদীর মাঝে মন হারাতে,
একটু আলো দাও, না হয় দেব মালা গেথে।
ভোরের আলো কুন্ঠা কিসের? আলো দিতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


