চুয়াডাঙ্গা হতে বাসে উঠবো, প্রশ্ন একা যাচ্ছেন, কিভাবে? বাস থেকে চট্টগ্রাম স্ট্যান্ড এ নামলাম প্রশ্ন একা এসেছেন, কিভাবে? চট্টগ্রাম থেকে বান্দর যাবো, প্রশ্ন একা একা, সাহস কত আপনার? হোটেলে উঠলাম, আপনি একা ! ? হোটেল থেকে স্বর্ন মন্দির গেলাম প্রশ্ন একা একা এসেছেন কিভাবে? ওখান থেকে মেঘলা স্পটে গেলাম কি সাহস আপনার একা একা বের হয়েছেন? ওখান থেকে গেলাম নীলাাচল, কি সাংঘাতিক ব্যাপার আপনি একা এসেছেন? ওখান থেকে খাবার হোটেলে গেলাম খাবার খেতে, সেখানেও আপনি এতদুর একা একা আসলেন কিভাবে? ওখান থেকে গেলাম চিম্বুক পাহাড়, সেখানেও- আমরা ৪ জন এক সাথে ভয় পাচ্ছি আর আপনি একা কিভাবে আসলেন? চিম্বুক পাহাড় হতে গেলাম নীলগিরি, সেখানেও ওহো মাই গড আপনি একা এসেছেন ভয় নাই আপনার? ওখান থেকে গেলাম শৈল প্রপাত, সেখানেও অবাক হয়ে জানতে চাইলো কেও আপনি একা একা ঘুরছেন? এটা কিভাবে সম্ভব? কেও আসেনি সাথে?
এত প্রশ্নের একটাই উত্তর জি, আমি সাহসী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


