মন করেছে বিদ্রোহ
মানবে না আর নিগ্রহ
দ্রোহানলে পুড়বেই যত হঠকারীর ছল।
আমার মনের আস্তাবলে, নবমন্ত্রের আস্থাবলে
আছে যত তেজী ঘোড়া,
তেজী যত হতাশ-পোড়া দীর্ঘশ্বাস সদলবলে
নিপীড়কদের ধরতে টুটি, বাজিয়ে দিতে ঘন্টা-ছুটি
এই বুঝিবা ছুটল তারা ছুটল অনর্গল।
মানব না আর মানব না প্রতারনার ছল
এবার আমি জেগে গেছি, জেগে গিয়েই রেগে গেছি,
যুদ্ধ করেই বাঁচা-মরার হোক রণকৌশল।
বছরের পর বছর গেছে, কত কত ত্যাগ জমেছে!
শুধতে হবে কত তাদের, তাদের কত রাগ জমেছে!
কতটা তার দাম দিয়েছি আর কত বাকি ঋণ
আজই হিসেব দেখব কষে, দিয়ে নিক্তি আবেগহীন।
কারণ,
বছর ঘুরে এসেছে ফিরে আজ আবার জন্মদিন।
***Happy Birthday to Me।
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



