somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেশ সম্পাদকের মুক্তি কামনায় দোয়া

১২ ই জুন, ২০১০ রাত ১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দৈনিক আমার দেশ-এর কারারুদ্ধ ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও সুস্বাস্থ্য এবং আমার দেশ পত্রিকাটি যেন সব ধরনের ষড়যন্ত্রমুক্ত থাকে—এ কামনায় গতকাল পত্রিকা কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়ন আমার দেশ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ পরিচালনা করেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক এবং মোনাজাত পরিচালনা করেন হাফেজ্জী হুজুরের সাহেবজাদা মাওলানা আতাউল্লাহ। সভাপতিত্ব করেন ইউনিট প্রধান বাছির জামাল।
মিলাদপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মাওলানা মোহাম্মদ ইসহাক বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে থাকায় মাহমুদুর রহমান এবং দৈনিক আমার দেশ রাজনৈতিক হিংসার শিকার। মুসলমান হিসেবে রাসূল (সা.)-এর নির্দেশ হলো জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, মজলুমের পক্ষে থাকতে হবে। মাহমুদুর রহমান আজ মজলুম। তিনি আশা প্রকাশ করে বলেন, ইনশাল্লাহ মাহমুদুর রহমান আবার আমাদের মাঝে ফিরে আসবেন এবং এদেশের মানুষের মাঝে সততা, নিষ্ঠা ও নৈতিকতাকে জাগ্রত করবেন।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি রুহুল আমিন গাজী চরম ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, আমরা এমন দেশে বাস করি যে, হাইকোর্টের আদেশের পরও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেয়া হচ্ছে না। তারপরও বিকল্প ব্যবস্থায় পত্রিকা প্রকাশ করে হাইকোর্টের নির্দেশ কার্যকর করা গেছে। কিছু সাংবাদিক আমার দেশ পত্রিকাকে প্রকাশকশূন্য বলে মন্তব্য করার ঘটনাকে দুঃখজনক আখ্যায়িত করে তিনি বলেন, হাইকোর্টের রায়ের পর সরকারি নিষেধাজ্ঞা স্থগিত হয়ে গেছে। তাহলে আমার দেশ প্রকাশকশূন্য কোথায়? এ ধরনের একপেশে সাংবাদিকতার বিরুদ্ধে ছিল আমার দেশ এবং এর সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেন, আমার দেশ ও মাহমুদুর রহমান অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই আমার দেশ পত্রিকা প্রকাশিত হলেও মাহমুদুর রহমানের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
মিলাদে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার উন নবী মজুমদার বাবলা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবদুস শহীদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও সহ-সভাপতি আমিরুল ইসলাম কাগুজী, ঢাকা বার কাউন্সিল সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার নাসির উদ্দিন অসিম, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এহসান এ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যাপক আমিনুর রহমান মজুমদার, বিএনপির সহ-দফতর সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, প্রকৌশলী হারুনুর রশিদ, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিয়াজ, শিক্ষক নেতা জাকির হোসেন, আমার দেশ-এর উপ-সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বার্তা সম্পাদক মুজতাহিদ ফারুকী, সিটি এডিটর জাহেদ চৌধুরী, বিশেষ প্রতিনিধি এম আবদুল্লাহ ও ফকরুল আলম কাঞ্চন, ফিচার এডিটর হাসান হাফিজ, মহাব্যবস্থাপক আহমদ হোসেন মানিক, ক্রীড়া সম্পাদক এমএম কায়সারসহ আমার দেশ-এর সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীরা।
সর্বশেষ এডিট : ১২ ই জুন, ২০১০ রাত ১:৩৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×