ছুঁতে চায় মন
ধরণী দুভাগ
মাতাল হাওায় ভেঙে পড়া চাঁদে
আলোর পৃথিবীতে আঁধারের খেলা;
তোমার চোখে স্বপ্ন, হৃদয়ে বেদনার নিঃসরণ
মনে হয় অকাতরে দূরে ঠেলে দেই
তীরে বাঁধা এই সাতরঙ্গি ভেলা।
মনে হয় ওটা কোন দূরত্ব নয়
যদি উত্তর সাগরের সমাপ্তি এই ডোভার পেরুলেই
সাত সাগর পেরুনোর কত রয় বাকী?
অতঃপর ছয় থেকে ক্রম ক্ষয়িষ্ণু একের দূরত্ব ঘুচিয়ে
তোমার দু ওষ্ঠের মাঝে যে দূরত্ব আছে তাও ঘুচিবে
ঘুচিবে পাহাড়ের নীরাবতা, শান্ত ঝর্ণার বোধহীন কোলাহল
কোন এক না বোঝা কামনার সুতীব্র দহনে।
ছুঁতে চায় মন
ছুঁতে চায় তোমার নশ্বর দেহের আঁকিবুঁকি
আঁকিয়ে কামরুলের অবুঝ ভাষায়
তোমার ছবিখানা জিম্মি ঈশ্বরের নির্লিপ্ত সিন্দুকে,
হে ঈশ্বর জরাজীর্ণ এ জীবনে
তোমাকে ভালোনাবেসে নারীকে ভালোবেসেছি
অমোঘ নিয়তি জেনেও
সঁপেছি হৃদয় নিষিদ্ধ গন্ধবে।
17.06.2014
Beaconsfield Street
Newcastle Upon Tyne
The UK
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



