তোমাকে ছুঁড়ে ফেলে দেই,
তোমাকে কাছে টেনে নেই,
বুকের ভিতরে অর্গলে চেপে রাখি নিপাট আঁধার;
তুমিও কাছে টান,
তুমিও ছুঁড়ে ফেল,
বুকের ভিতরে জেগে ওঠে অচীন হাহাকার।
দূরে চলে যাই,
তীর ঘেষে বহু দূরে সাদা কাশবনে,
তুমিও চলে যাও দূরে মেঘেদের বাড়ী;
আমাদের মাঝামাঝি অসীম শূন্যতায়
পড়ে থাকে অনাদরে আমাদের বোধ
'কাছে থাকা'
আর পাপাচারে পিষ্ট হৃদয়।
৪ঠা সেপ্টম্বর ২০১৬
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

