মৃত সব মানুষেরা প্রাণ ফিরে পেয়েছে এই রাতের নিয়নে,
অসংখ্য মাংসাশী প্রাণীদের মধ্যে একজন কবিও আছেন;
পোষাকের কারুকাজ,
রাতের আধো আলোয় কেশাগ্রে জেল্লার দ্যুতি
এসবের মধ্যে কবি খুব বেমানান।
পাশ দিয়ে তীক্ষ্ণ বক্ষা আর ভারী নিতম্বের
আরবীয় বাঈজী কোমড় দোলাতে দোলাতে হেঁটে যায় তাচ্ছিল্য হেনে,
নতুন-পুরনো নোটের বান্ডেল হাতে মুদি পন্যের আড়ৎদার
বাঈজীর তীক্ষ্ণ বক্ষকে যখন একটু ভারী আর স্ফীত করে দেন
তখন বাঈজীর লাস্যময়ী মুখে ভালবাসার দ্যূতি নিংড়ে পড়ে।
একটু দূরে কবি আনমনে বুক পকেট থেকে খুঁজে নেন বলপেন
আর টেবিলে পড়ে থাকা পানশালার গানের অনুরোধ পত্রে
লিখে যান অক্ষম প্রেমানুভূতি নিয়ে
আরেকটি ব্যর্থতার অনুপম পদ্য।
১৪ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



