নাকপাশা
জনাকীর্ণ গঞ্জের হাটে পশরা সাজিয়ে বসে আছি,
এত এত মানুষ তবু যথার্থ ক্রেতাহীন
মানুষের ভীড়ে এক নিঃসঙ্গ খুচরা দোকানী।
সমস্ত দোকানখানি চাইলেই তুলে নিতে পার
সে কথা আমি জানি;
এই পড়ন্ত বিকেলে আর কিছু না নাও,
তুচ্ছ খেয়ালে না হয় নিয়ে নিও
হাতের কিছু কঙ্কণ
কিংবা তোমার টিয়ে পাখি নাকে
নাকপাশা একখানি।
১৫ই নভেম্বর ২০১৬
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৬ সকাল ৯:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



