somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অতি প্রাকৃত গল্প এবং ৫৬ বছরে আমিঃ

২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মফিজ ভাই বললেন প্লেটে ভাত রাইখ্যা সালুন নিলা না, ৬ ঘন্টা পর কইত্তোন আইলা? ভাততো শুঁকাইয়া চাউল হইয়া গেছে। সালুনের থিকাও গন্ধ আইতাছে।

আমি মফিজ ভাইর দিকে হা করে তাকিয়ে আছি। আশ্চর্য সে কি বলছে আমি তার কিছুই বুঝতে পারছিনা। হ্যাঁ সে ও আমি ইউনিভার্সিটি লাইফে এক রুমে থেকেছি বটে কিন্তু সেই ১২ বছর আগের কথা সে এখন বলছে কেন? আমি মফিজ ভাইর গায়ে যেয়ে চিমটি কাটলাম। মফিজ ভাই কটমটিয়ে তাকালেন। নিজেও নিজের গায়ে চিমটি কাটলাম, উহু সবইত ঠিক আছে, তাহলে মফিজ ভাই এসব কি বলছে?

মফিজ ভাইকে ডেকে বললাম, শোনেন মফিজ ভাই ১২ বছর পরে দেখা। ভাত, সালুন, শুঁকাইয়া চাউল- কি আবোল তাবোল কথা বলছেন? মফিজ ভাই রেগে মেগে বললেন, মিয়াঁ ছোট মানুষ দিগদারী কইরো না। পাতিলে গরম ভাত আর ফ্রিজে দুপুরের ঠান্ডা তরকা্রী আছে, গরম কইরা খাও। এই বলে সে একটা পাঁচ শত পঞ্চান্ন মার্কা সিগ্রেট ধরিয়ে হন হন করে বাসা থেকে বেরিয়ে গেল।

ওহ ১২ টা বছর! ক্যামনে চলে গেল! টেরই পেলুম না। অবাক কান্ড মফিজ ভাই মাত্র ৬ ঘন্টা বলছে কেন? আর তাছাড়া মফিজ ভাইকে আমি যে রকম দেখে গিয়েছিলাম তিনিতো সেরকমই আছেন। ক্লিন সেভড, নীলচে টি শার্ট তাও আছে গায়ে। আমি ঈশ্বরের অপার মহিমায় আবারও বিস্মিত হলাম। তিনি চাইলে কিনা করতে পারেন।

১৮ বছর আগের কেনা ল্যাপটপ্টা বের করে বিস্মিত হয়ে গেলাম। আহা কি তেলেসমাতি কান্ড! মর্ডান সব টেকনোলোজিতে সমগ্র ওয়েব জগত ভর্তী। পুরোনো ফেসবুক একাউন্টে লগ ইন করতেই দেখি বান্ধবী টুন্টুনির মেসেজ- এই এতক্ষণ কই ছিলা? বন্ধু রফিকের প্রশ্ন এটা কি হলো? শিমুল আপা অন্য এক ভূখন্ড থেকে বললেন প্রিপারেশান দেখে গন্তব্য বোঝার উপায় নেই। আমি সবাইকে ডেকে ডেকে আমার ১২ বছর অন্তর্ধানের কাহিনী বললাম। সকলেই আবোল তাবোল বকছি ভেবে দূরে সরে যাচ্ছে। উপায় অন্তর না দেখে বান্ধবী টুন্টুনিকে বললাম দেখ তুমিতো আমাকে জান, এই বারোটা বছর তুমি কি আমাকে দেখেছ? টুনটুনি ভ্যাবা চ্যাকা খেয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ তাকিয়ে রইলো। তারপর আস্তে আস্তে টুনটুনি ওর রুমের ড্রেসিং টেবিলের আয়নায় খুব নিখুঁতভাবে বিলি কেটে মাথার চূলগুলো ভালভাবে পরীক্ষা করলো, নাহ ঠিকইত আছে, কোন চুলতো পাকেনি। ১২ টা বছরে কিছুটা হলেওত পাকার কথা। ঘর থেকে বেরিয়ে আবার আমার দিকে তাকাল। বুঝতে পারছিলাম ও কনফিউজড হয়ে যাচ্ছে। আরেকটু মোলায়েম ও করুণভাবে তাকাতেই টুন্টুনি আমার কথা বিশ্বাস করে আমার হাত ধরল। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল ঈশ্বর চাইলে সবই হতে পারে।

আমি ঈশ্বরের অপার মহিমায় আরেকবার বিস্মিত হলাম। একজনকে বিশ্বাস করানো গিয়েছে আমার ১২ বছরের অন্তর্ধানের কথা। ১ থেকে ১০০, ১০০থেকে লক্ষ, নিযুত কোটি---, সবই সম্ভব। অসম্ভব বলে বিশ্বব্রক্ষ্মান্ডে কোন কথা নেই। ঈশ্বর সর্বশক্তিমান। ঈশ্বরের জয় হোক।

২৪শে জানুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সরকার বদলায়, স্বাধীনতার ঘোষকও বদলায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:০৫


বাংলাদেশ স্বাধীন হয়েছে ৫৫ বছর আগে। এই দীর্ঘ সময়ে দেশে অনেক কিছু হয়েছে। সরকার এসেছে, সরকার গেছে, সামরিক শাসন এসেছে, গণতন্ত্র এসেছে, আবার গণতন্ত্রও চলে গেছে। কিন্তু একটা কাজ... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৫ ফুলদল

লিখেছেন হুমায়রা হারুন, ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:২৭

প্রকৃতি যখন যন্ত্রণার ভারে নুয়ে পড়ে, সূর্য ক্লান্ত অভিমানে আড়াল করে তার দীপ্ত মুখ। তাপমাত্রা ১৫ ডিগ্রী সেন্টিগ্রেড। শীতের নিঃশব্দ আগ্রাসনে নিস্তব্ধ চারপাশ। জীবনের স্পন্দন নেই।... ...বাকিটুকু পড়ুন

‘Why you come here?’ সুবিধামতো পরিচয়ের প্রবাসী

লিখেছেন মুনতাসির, ১৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৬

কারো সঙ্গে রাজনৈতিক মতভেদ থাকতেই পারে। প্রতিবাদ করার অধিকারও আছে। কিন্তু প্রতিবাদের ভাষা দিয়েই বোঝা যায় প্রতিবাদকারী কে। “Why you come here?” বা “I fuck your country system” কোনো রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রপ্রেমী ও রবীন্দ্রবিরোধী - কারা ভালো লেখে-মন্তব্য করে ব্লগে

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪৫


আখতারুজ্জামান আজাদ নামে এক লেখকের একটা লেখা দৃষ্টিগোচর হলো কাল। লেখাটা দিয়েই আমার পোস্ট শুরু করব।

স্বল্প-বাংলা-জানা এক জাপানি ভদ্রলোক কোলকাতার এক দাদাকে জিজ্ঞেস করলেন— ‘এই যে আপনারা নামের শেষে দা... ...বাকিটুকু পড়ুন

জানের বদলে জান: ব্যাপারটায় প্রতিহিংসার ফ্লেভার মেশানো

লিখেছেন অপলক , ১৫ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৩৬

ইসলামে কি বলা আছে সেটা নিয়ে আলোচনা করতে চাই না। দেশের আইনে কি আছে সেটাও না। ইংরেজীতে দুটো শব্দ আছে: Equality (Sameness: সমতা) এবং Equity (Fairness: নায্যতা)।




একটা অপ্রাপ্ত... ...বাকিটুকু পড়ুন

×