
শূন্য দেয়ালে আঁকা আছে
মাত্র দু'খানা রেখা চিত্র,
একখানা তুমি আর আরেকখানা আমি
কত পাশাপাশি
অথচ কেউ নই কারো মিত্র।
যেন আজন্ম বৈরীতা
বিশ্বাসহীনতার নিগুঢ় কোলাহল,
বাড়ানো হাতে ভরে আসে বিষাদ
উপেক্ষা জন্মান্তর;
তবু দু'টি রেখা কত পাশাপাশি
সামন্তরাল দূরুত্বে থাকে কাছাকাছি
বয়ে চলে কাল থেকে কালান্তর।
১৭ই ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



