
বাড়ে পাপ, মনস্তাপ
নীরবতায় ঢেকে থাকে এ লগণ গোধূলি;
কথার পাহাড় বুকে
তবু অধীর-ব্যাকুলতাহীন
বিষণ্ণ দরজার গায়ে আড়ষ্টতার চিনহ এঁকে যায় মহাকাল।
এ জীবন হায় এক নিপাট দীর্ঘশ্বাস,
সু-শোভন পোশাকে ঢেকে রাখা ক্ষত
কিংবা কথার নিপুণতায় লুকানো অবিশ্বাস;
তবু এ জীবন বয়ে চলে নিরবধি,
সুখের লাগিয়া সুখের মোড়কে
দুঃখ-বিষাদের এক নিখাঁদ বহতা নদী।
১৯শে ফেব্রুয়ারী ২০১৭
যুক্তরাজ্য।
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



